নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ফেরায় বিশ্বের টি২০ ব্যাটারদের মধ্যে অগ্রগতি সূর্যর, শীর্ষে অভিষেকই

পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিনটিতে জিতে ইতিমধ্যেই ভারত সিরিজ পকেটে পুরে ফেলেছে। তারই মধ্যে স্বস্তির বিষয়, ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

তারই সুফল মিলল আইসিসি টি২০ র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এলেন ভারত অধিনায়ক।

টি২০-তে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটার সূর্য চলতি সিরিজে যথাক্রমে ৩২, অপরাজিত ৮২ এবং অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেছেন। টি২০ বিশ্বকাপের মাত্র ১০ দিন আগে ভারত দলগত র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছে। ব্যাটারদের তালিকায় অভিষেক শর্মা এক নম্বরে এবং তিলক বর্মা তৃতীয় স্থানে রয়েছেন।

কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ঈশান কিষাণ ৬৪তম স্থানে র‍্যাঙ্কিংয়ে ফের প্রবেশ করেছেন। এ ছাড়া, শিবম দুবে নয় ধাপ এগিয়ে ৫৮তম স্থানে এবং রিঙ্কু সিং ১৩ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন।

ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তিন ম্যাচে চার উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে পৌঁছেছেন। তিনি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৫৩তম স্থানে এবং অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+