T20 World Cup: ভারতীয় শিবিরে খুশির বাতাস, বিশ্বকাপ শুরুর আগেই আইসিসির পুরস্কার পেলেন জাদেজা-সূর্যকুমার

আইসিসি টি২০ বিশ্বকাপ শুরুর আগে পুরস্কৃত হলেন ভারতের দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং সূর্যকুমার যাদব। আইসিসির পক্ষ থেকে পুরস্কৃত করা হল ভারতের দুই তারকা ক্রিকেটারকে। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই কেন পুরস্কার হাতে উঠল ভারতীয় দলের দুই ক্রিকেটারের? কোন ক্ষেত্রে সেরা হলেন তাঁরা?
রবীন্দ্র জাদেজা ২০২৩ সালের সেরা টেস্ট একাদশের দ্বিতীয় ভারতীয় সদস্য।

কয়েক মাস আগেই ২০২৩ সালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি । সেই দলে সুযোগ পেয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার- রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। আইসিসির পক্ষ থেকে বিশেষ টুপি পাঠানো হয়েছে তাঁদের জন্য।

Suryakumar Yadav

বর্তমানে ভারতীয় দলের সঙ্গে নেই রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু বিশ্বকাপের দলে আছেন জাদেজা। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁর হাতে বিশেষ ক্যাপ তুলে দেন। বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ছবি দিয়ে অলরাউন্ডার লিখলেন, "স্পেশ্যাল মানুষের হাত থেকে স্পেশ্যাল টুপি।"


২০২৩ সালের আইসিসির সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন উসমান খোয়াজা, দিমুথ করুণারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, ট্রাভিস হেড, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড।

অন্যদিকে ২০২৩ সালের বর্ষসেরা টি২০ ক্রিকেটার হয়েছেন ভারতীয় তারকা সূর্যকুমার যাদব। তিনিও আইসিসির পুরস্কার পেয়েছেন‌। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন সূর্য।


সূর্যকুমার যাদব যথারীতি টি-২০ ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। অর্থাৎ সূর্যকুমার বিশ্বসেরা টি-২০ ব্যাটার হিসেবে বিশ্বকাপে মাঠে নামবেন। যশস্বী জসওয়াল রয়েছেন টি-২০ ব্যাটারদের তালিকার ৬ নম্বরেটি-২০ অল-রাউন্ডারদের হার্দিক পাণ্ডিয়া ক্রমশ পিছিয়ে পড়ছেন। একধাপ পিছিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন।

আশঙ্কা কাটিয়ে হার্দিক বিশ্বকাপের ভারতীয় দলে যোগ দিয়েছেন। বুধবার সকালে বাকি ক্রিকেটারদের সঙ্গে খোশমেজাজে তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে। এক্স হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করেছেন হার্দিক। সেখানে নিজের দু'টি ছবি রয়েছে। বোর্ডের সোশ্যাল মিডিয়ায় আমেরিকায় প্রথম ট্রেনিং সেশনের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে উত্তেজিত দেখায় জাদেজাকে। তারকা ক্রিকেটার, 'এই প্রথম আমরা নিউইয়র্কে ক্রিকেট খেলব। বিষয়টা বেশ মজাদার হবে।'

সূর্যকুমার বলেন, 'শুনেছি যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। তাই আমরা খুবই উত্তেজিত। এখানে প্রথম দিন দারুণ কেটেছে। তাই আগামী দিনগুলো নিয়েও আমরা উত্তেজিত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+