IPL 2021: টি ২০ বিশ্বকাপের আগে ফর্মে ঈশান-সূর্য! সানরাইজার্সের সামনে রানের পাহাড় মুম্বই ইন্ডিয়ান্সের

আইপিএলের শেষ চারে যেতে হলে অন্তত ১৭১ রানের ব্যবধানে জিততে হবে। এই সমীকরণকে সামনে রেখে আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান তুলল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ঝোড়ো অর্ধশতরানের পর এদিন বিস্ফোরক হাফ সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঝোড়ো ইনিংস খেললেন সূর্যকুমার যাদবও। টি ২০ বিশ্বকাপের দল নিয়ে আগামীকাল বিসিসিআই কর্তাদের সঙ্গে নির্বাচকমণ্ডলীর বৈঠকের আগের দিন যা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে স্বস্তির খবর। ওপেনার ঈশান কিষাণ ৩২ বলে ৮৪ ও পাঁচে নেমে সূর্যকুমার যাদব ৪০ বলে ৮২ রান করলেন। জেসন হোল্ডারের ঝুলিতে চার উইকেট। শেষ ওভারে ৫ রানের বিনিময়ে তিনি পীযূষ চাওলা ও সূর্যকে ফেরানোয় ২৫০ রানে পৌঁছাতে পারেনি মুম্বই।

টি ২০ বিশ্বকাপের আগে ফর্মে ঈশান-সূর্য

এদিন যদি রোহিত শর্মা টস হারতেন এবং সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিং নিত তাহলে তখনই বিদায় নিতে হত গতবারের চ্যাম্পিয়নদের। খেলার আগে নেট রান রেটে কেকেআরকে পিছনে ফেলার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সমীকরণটা ছিল এমন, যদি প্রথমে ব্যাট করে ২৫০ রান তোলে মুম্বই, তাহলে সানরাইজার্সকে ৮০-র কমে আউট করতে হবে। তাই টস জিতে ব্যাটিং নেওয়া আর ঝোড়ো ব্যাটিং ছাড়া গতি ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স তুলে ফেলে ৮৩ রান, এক উইকেটের বিনিময়ে। ওপেনিং জুটিতে ৫০ আসে মাত্র ২২ বলে। ঈশান কিষাণ মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আটটি চার ও দুটি ছয়ের সাহায্যে। ৭.১ ওভারেই ১০০ রান তুলে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। ১২.৪ ওভারে স্পর্শ করে দেড়শোর গণ্ডি। ১৬.৪ ওভারে ২০০ রান পূর্ণ করে রোহিত শর্মার দল।

৫.৩ ওভারে দলের ৮৩ রানের মাথায় ১৩ বলে ১৮ করে আউট হন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক তথা টি ২০ বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক। ৮.৩ ওভারে ৮ বলে ১০ রান করে ফেরেন হার্দিক পাণ্ডিয়া। দশম ওভারের প্রথম বলে উমরান মালিকের শিকার হন কিষাণ। ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৮৪ রান করে কট বিহাইন্ড হন তিনি। কায়রন পোলার্ড করেন ১২ বলে ১৩। ত্রয়োদশ ওভারের শেষ দুই বলে পোলার্ড ও জেমস নিশামকে আউট করেন অভিষেক শর্মা। ক্রুণাল পাণ্ডিয়া ৯ ও নাথান কুল্টার-নাইল তিনের বেশি করতে পারেননি। ১৫.৩ ওভারে স্ট্র্যাটেজিক টাইম আউটে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ৬ উইকেটে ১৮৪। সেখান থেকে এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে সর্বাধিক স্কোরে পৌঁছে দিলেন সূর্যকুমার যাদব। তিনি এদিন অর্ধশতরান পূর্ণ করেন মাত্র ২৪ বলে।

মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ২৩৫ রান তোলায় প্লে অফে উঠতে সানরাইজার্সকে অল আউট করতে হবে ৬৫ রানের কমে। যা বেশ কঠিন কাজ। তবে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন এই ম্যাচে খেলতে পারছেন না কনুইয়ে হাল্কা চোট থাকায়। নেতৃত্ব দিতে দলে ফিরেছেন মণীশ পাণ্ডে। এদিন এই ম্যাচে সানরাইজার্সের আফগান ক্রিকেটার মহম্মদ নবি পাঁচটি ক্যাচ ধরেছেন। যা আইপিএলের ইতিহাসে এই প্রথম। হোল্ডার ৪ ওভারে ৫২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। অভিষেক শর্মা ১ ওভারে ৪ রান দিয়ে পেয়েছেন ২টি উইকেট। রশিদ খান ৪ ওভারে ৪০ রান খরচ করে রোহিত শর্মা ও ক্রুণাল পাণ্ডিয়ার উইকেট পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+