সুরজের চার শিকার, শামি ও পোড়েলের ঝুলিতে তিনটি করে উইকেট, রঞ্জিতে উত্তরাখণ্ডকে চাপে ফেলল বাংলা
রঞ্জি ট্রফির ম্যাচে ইডেনে বাংলাকে ভরসা দিলেন বোলাররা। যার ফলে প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। উত্তরাখণ্ডকে প্রথম ইনিংসে ২১৩ রানে বেঁধে ফেলার পর দিনের শেষে বাংলার স্কোর ৫ ওভারে বিনা উইকেটে ৮ রান।

উত্তরাখণ্ড সাবধানী কৌশলে শুরু করেছিল। প্রথম উইকেটের জন্য একাদশ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় মহম্মদ শামি, আকাশ দীপ-সমৃদ্ধ বাংলার বোলিং লাইন আপকে। তবে ভারতীয় দলের দুই তারকা নন, উত্তরাখণ্ডকে চাপে ফেলেন সুরজ সিন্ধু জয়সওয়াল ও ঈশান পোড়েল। ওপেনিং জুটি ভাঙেন পোড়েল, তারপর ধস নামান সুরজ।
উত্তরাখণ্ড ৭২.৫ ওভারে ২১৩ রানে অল আউট হয়। ৭৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম বলে তিনটি উইকেট নেন মহম্মদ শামি। ৯টি চারের সাহায্যে ১২৮ বলে সর্বাধিক ৭১ রান করেন ভূপেন লালওয়ানি। অভয় নেগি অপরাজিত থাকেন ২৮ রানে। উইকেটকিপার প্রশান্ত চোপড়া ২৩, জগদীশা সুচিথ ২৫ রান করেন।
সুরজ সিন্ধু জয়সওয়াল চারটি মেডেন-সহ ১৯ ওভারে ৫৪ রান দিয়ে চার উইকেট নিলেন। শামির বোলিং ফিগার ১৪.৫ ওভারে চারটি মেডেন, ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট। ঈশান পোড়েল তিনটি মেডেন-সহ ১৫ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট দখল করেন। বাংলা এই ম্যাচ খেলছে চার পেসারে। আকাশ দীপ ২টি মেডেন-সহ ১৬ ওভারে ৫৩ রান দিলেও উইকেট পাননি। বিশাল ভাটি ৮ ওভারে ২৮ রান দেন, তিনিও উইকেট পাননি।
এরপর খেলতে নেমে প্রথম বলেই কট বিহাইন্ড হন অধিনায়ক ঈশ্বরণ। দেবেন্দ্র সিং বোরার বলে তিনি ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে। সুদীপ কুমার ঘরামি ১৫ বলে ৭ ও সুদীপ চট্টোপাধ্যায় ১৪ বলে ১ রানে অপরাজিত আছেন। এদিন বাংলার ম্যাচ দেখতে হাজির ছিলন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications