করোনা যুদ্ধে সামিল সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ, মোটা অনুদানের আশ্বাস

করোনা যুদ্ধে সামিল সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ, মোটা অনুদানের আশ্বাস

রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এলং পাঞ্জাব কিংসের পর করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ। আর্থিক অনুদানের পাশাপাশি সান টিভির তরফে কোভিড ১৯ সচেতনতা প্রচারের আশ্বাসও দেওয়া হয়েছে। তাদের এই পদক্ষেপে আপ্লুত হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। দল অতিমারীর বাড়বাড়ন্তে থমকে যাওয়া আইপিএল তালিকার সর্বনিম্ন স্থানে থাকলেও ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন শিবিরের মালিকপক্ষের প্রশংসায় সব মহল।

এসআরএইচ মালিকপক্ষের অনুদান

এসআরএইচ মালিকপক্ষের অনুদান

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্যের আশ্বাস দিল সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ। ভারতে অক্সিজেনের ঘাটতি এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা প্রদানে অনুদান হিসেবে ৩০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সান টিভি। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত নানা উদ্যোগে এই টাকা খরচ করা হবে বলে জানানো হয়েছে। কোভিড যুদ্ধে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও সাহায্য করা হবে বলে জানিয়েছে সান টিভি। একই সঙ্গে নিজেদের সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোভিড ১৯ সংক্রান্ত প্রচার করার প্রতিশ্রুতিও দিয়েছে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি।

করোনা যুদ্ধে অন্যান্য অনুদান

করোনা যুদ্ধে অন্যান্য অনুদান

কোভিড ১৯ যুদ্ধে দেশের পাশে দাঁড়িয়েছেন সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জয়দেব উনাদকাট, শ্রীবৎস গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ঋষভ পন্থের মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। দুঃসময়ে ভারতকে আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ব্রেট লি-র মতো রথীরা। ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

বিরাট-অনুষ্কার উদ্যোগ

বিরাট-অনুষ্কার উদ্যোগ

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরকারের পাশে দাঁড়িয়ে তাঁদের তৈরি করা ত্রাণ তহবিলে অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ জমা পড়ায় আপ্লুত হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কেবল আর্থিক তহবিল গঠন নয়,করোনা ভাইরাসের বিরুদ্ধে কঠিন যুদ্ধে সামিল হয়ে দেশকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। দেশকে কঠিন বিপদ থেকে উদ্ধারের লক্ষ্যে প্রতি নাগরিককে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানিয়েছেন বিরুষ্কা। তাতে সামিল হয়েছেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও।

ভারতে কোভিড পরিস্থিতির ক্রমাবনতি

ভারতে কোভিড পরিস্থিতির ক্রমাবনতি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। একদিনে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। সবমিলিয়ে দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষে ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪২ হাজারেরও মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল প্রশাসনের চিন্তা বাড়িয়েছে দেশে অক্সিজেনের ঘাটতি। পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে আনা হচ্ছে কনসেনট্রেটর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+