সবাইকে অবাক করে প্রথম দল হিসাবে প্লে-অফ নিশ্চিত করল কেন উইলিয়ামসনের হায়দরাবাদ

প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল শুরুর আগেই বল ট্যাম্পারিং কাণ্ডে ডেভিড ওয়ার্নারের নির্বাসন বড় ধাক্কা ছিল সানরাইজার্স হায়দরাবাদ দলের কাছে। আইপিএল শুরুর এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করা হয়। তখন কেউ দলের ভালো ফল করা নিয়ে নিশ্চিত ছিলেন না।

প্রথম দল হিসাবে প্লে-অফ নিশ্চিত করল হায়দরাবাদ

প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে বল হাতে অনবদ্য হয়ে ওঠেন ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, রশিদ খানরা। মাত্র ১২৫ রানে রাজস্থানকে আটকে রেখে ৪ ওভার বাকী থাকতে ম্যাচ জেতে কেন উইলিয়ামসনের দল। ব্যস সেই শুরু। তারপরে একে একে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয় হায়দরাবাদ। মাঝে দুটি ম্যাচে হারতে হয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের কাছে।

তারপরে ফের একটানা পাঁচটি ম্যাচ জিতে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি কৃতিত্ব হায়দরাবাদ বোলারদের। ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, শাকিব আল হাসান ও সবশেষে রশিদ খান। এছাড়াও বেসিল থাম্পি, মহম্মদ নবি, সন্দীপ শর্মারা যখনই সুযোগ পেয়েছেন নিজেদের উজাড় করে দিয়েছেন।

মুম্বইকে একটি ম্যাচে মাত্র ৮৭ রানে অলআউট করে দিয়েছে সানরাইজার্স। তেমনই এই আইপিএলে সবচেয়ে বেশি চারবার দেড়শো বা তার কম রান আটকাতে নেমে প্রতিপক্ষকে তার কম রানে আটকে ম্যাচ জিতেছে হায়দরাবাদ। ফলে ইতিমধ্যেই টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলিং অ্যাটাক হিসাবে তাদের চিহ্নিত করা হচ্ছে।

১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পাওয়া হায়দরাবাদের শেষ চারটে ম্যাচ রয়েছে দিল্লি, চেন্নাই, কলকাতা ও ব্যাঙ্গালোরের সঙ্গে। এখন কেন উইলিয়ামসনের লক্ষ্য প্রথম দুটি দলের মধ্যে জায়গা করে নেওয়া। যাতে কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার সুযোগ বাড়িয়ে ফেলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+