AUS vs IND: টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের জন্য অস্ট্রেলিয়ায় কী করতে হবে ভারতকে? পরামর্শ দিলেন গাভাসকর

AUS vs IND: আগামী নভেম্বরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রেও এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ।

এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের হাতছানি ভারতের সামনে। ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন সুনীল গাভাসকর।

AUS vs IND

ভারতের বিরুদ্ধে সিরিজকে খুব গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়াও। সাদা বলের সিরিজ থেকে সরে দাঁড়িয়ে টেস্ট সিরিজে চনমনে অবস্থায় নামার পরিকল্পনা করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। যদিও ডেভিড ওয়ার্নারের অবসরের পর তাঁর জায়গা কে কতটা ভরাট করতে পারবেন তার উপর নির্ভর করবে অজিদের সাফল্য।

বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে এবার ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে। আত্মবিশ্বাসী ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি মিড ডে-তে লিখেছেন, দুই দলেই প্রতিভার অভাব নেই। ফলে উপভোগ্য সিরিজ হবে। টেস্ট ক্রিকেট কেন সেরা সেটাও আরও একবার স্পষ্ট হবে এই সিরিজে।

গাভাসকরের মতে, ওয়ার্নারের অবসরের ফলে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার সমস্যা বেড়েছে। মিডল অর্ডারও বেশ নড়বড়ে। এই বিষয়গুলিতে অস্ট্রেলিয়া সতর্ক থাকবে। সেনা (SENA) দেশগুলিতে ভারত বরাবরই স্লো স্টার্টার। ফলে প্রথম ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ হবে।

প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ায় পর্যাপ্ত প্রস্তুতির সময় থাকছে না ভারতের হাতে। এই চ্যালেঞ্জ সামলানোও ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে টেস্ট ম্যাচগুলির মধ্যে বড় বিরতিও ভারতের পক্ষ সহজ হবে না বলে মনে করেন সানি। যদিও বর্তমান ঠাসা ক্রীড়াসূচিতে কোনও দেশে সফররত দেশগুলির পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ পাওয়াও এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

বিদশে টেস্টের আগে প্রথম শ্রেণির ম্য়াচের মাধ্যমে প্রস্তুতি না সারতে পারা দক্ষিণ আফ্রিকাতেও ভারতকে সমস্যায় ফেলেছিল। সানির কথায়, যশস্বী জয়সওয়ালের মতো নতুন ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকায় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল। আবার সেই ক্রিকেটারই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সাতশোর উপর রান করেছেন।

১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ২২ নভেম্বর থেকে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারত দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+