আইপিএল ২০২০ : চেন্নাই সুপার কিংসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল ২০২০ : চেন্নাই সুপার কিংসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ

করোনা ভাইরাসের আবহে চলতি বছর সংযুক্ত আরব আমিরশাহীতে হবে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার অন্যতম কারণ মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশে নজর দেওয়া যাক।

সিএসকে-এর শক্তি

সিএসকে-এর শক্তি

১) তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের অংশ নেওয়া টুর্নামেন্টের প্রতি সংস্করণের প্লে-অফে উঠেছে। এই সাফল্যের জন্য মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার অধিনায়কত্ব ও ঝকঝকে পারফরম্যান্সকে কৃতিত্ব দেওয়া হয়। এবারও তাঁকেই সিএসকে-এর প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২) মহেন্দ্র সিং ধোনি ছাড়াও সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেদার যাদবের মতো ব্যাটসম্যানরা যে কোনও কঠিন ম্যাচ অনায়াসে বের করে আনতে পারেন।

৩) এবারও চেন্নাই সুপার কিংসের প্রধান অস্ত্র হতে চলেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, শেন ওয়াটসন। অভিজ্ঞ হরভজন সিং-এর পাশাপাশি তরুণ দীপক চাহার, শার্দুল ঠাকুরের উপস্থিতি সিএসকে-এর শক্তি বৃদ্ধি করবে।

নতুন ক্রিকেটার

নতুন ক্রিকেটার

দীর্ঘদিন কেকেআরের জার্সিতে মাঠ কাঁপানো ভারতীয় লেগ স্পিনার পীয়ূষ চাওলাকে এবার চেন্নাই সুপার কিংসে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে বদ্ধপরিকর এমএস ধোনির দলষ একই সঙ্গে ইংল্যান্ড অল-রাউন্ডার সাম কুরানের অন্তর্ভূক্তি সিএসকে-এর ভারসাম্য বাড়াবে বলে মনে করা হচ্ছে।

সিএসকে-এর দুর্বলতা

সিএসকে-এর দুর্বলতা

অভিজ্ঞ ক্রিকেটারে পূর্ণ সিএসকে শিবির কখনও কখনও খ্যাতির বিড়ম্বনায় পড়ে যেতে পারে। তাছাড়া এই দলের বেশিরভাগ ক্রিকেটারই তিরিশোর্ধ। করোনা ভাইরাসের জেরে দীর্ঘ লকডাউন শেষে তাঁদের শরীর কতটা সচল থাকবে, তা নিয়ে সন্দিহানে ক্রিকেট মহল। অধিনায়ক ধোনি নিজে গত বছরের জুলাইতে শেষ বার বাইশ গজে নেমেছিলেন।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ইমরান তাহির, শার্দুল ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+