T20 World Cup: বিশ্বকাপে ব্রাত্য স্মিথ, আইপিএলে ভালো খেলেও জায়গা হল না ম্যাকগ্রুকের, অজিদের দলে আছেন কারা?

টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল অস্ট্রেলিয়া দল। অজি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তিনি ইতিমধ্যেই আইপিএল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন চোট সারাতে। তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল স্টিভ স্মিথের বাদ যাওয়া। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক বিশ্বকাপের দলে ব্রাত্যই থাকলে‌ন। অথচ একটা সময় তিনিই ছিলেন অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ের প্রাণ ভোমরা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে দলে জায়গা পেলেন না স্মিথ।

বিশ্বকাপের স্কোয়াড থেকে স্টিভ স্মিথ বাদ পড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষমেশ সত্যি প্রমাণিত হয় সেই সম্ভাবনা। অভিজ্ঞ স্মিথের জায়গা হয়নি অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তাঁকে সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্মিথ। ওপেনিংয়ে সুযোগ পেয়ে দুই ইনিংসে করেছেন ১১ ও ৪ রান। সর্বশেষ ১৮ ইনিংসে স্মিথের অর্ধশতরানের সংখ্যা ১।

T20 World Cup

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করেও জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুকও দলে জায়গা পাননি। এবারের আইপিএলে জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক ৬ ইনিংসে ব্যাট করেছেন। স্ট্রাইক রেট ২৩৩, অর্ধশতরান পেয়েছেন ৩ ম্যাচে। ১৫ বলে অর্ধশতরান করেছেন দুবার। তবে অস্ট্রেলিয়ার হয়ে টি২০ এখনও অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের আইপিএল পারফরম্যান্সকে বিবেচনা করা হয়নি।

চলতি আইপিএলে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরতে না পারলেও অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন তারকা পেসার মিচেল স্টার্ক ও অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। প্যাট কামিন্স বিশ্বকাপ খেলবেন বিশেষজ্ঞ পেসার হিসেবে। নেতৃত্বের দায়িত্ব তাঁর উপর থাকছে না। ২০২১ টি২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ভরসা রেখেছে বাঁহাতি অ্যাস্টন অ্যাগারের উপর। যিনি ২০২২ টি২০ বিশ্বকাপের পর আর দেশের হয়ে আর খুব বেশি টি২০ ক্রিকেট খেলেননি।

নির্বাচক প্রধান জর্জ বেইলির মতে, দলের মধ্যে ভারসাম্য রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে তাঁরা ট্রফি জিততে সক্ষম।দলটা অভিজ্ঞতার ভরা। ভারসাম্য যুক্ত দল গঠন করা হয়েছে।প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া বেশ কয়েকজন খেলোয়াড়কে আমরা পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং মনে রাখবেন যে আমরা যদি এই স্কোয়াডটি পরিবর্তন করতে চাই তবে আইসিসির নিয়ম অনুসারে আগামী সপ্তাহগুলিতে আমাদের এটি করার বিকল্প রয়েছে।

অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক),ডেভিড ওয়ার্নার,অ্যাশটন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ়াম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+