India's New Coach: ভারতীয় দলে এবার বিদেশি কোচ? ফ্লেমিং, মুডিকে প্রস্তাব নিয়ে চর্চা, লক্ষ্মণও কি দৌড়ে?
India's New Coach: ভারতীয় পুরুষ দলে ফের বিদেশি হেড কোচ কি আসতে চলেছেন? বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন বিদেশি কোচ নিয়োগে বোর্ডের কোনও আপত্তি নেই।
বিসিসিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করতে হবে ২৭ মে-র মধ্যে। ফলে রাহুল দ্রাবিড়ও আবেদন করতে পারেন। কিন্তু তিনি সম্ভবত আর থাকতে চাইছেন না।

ভারতীয় দলে বিদেশি কোচ শেষ ছিলেন ডানকান ফ্লেচার। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নিতেই শেষ হয় ফ্লেচার-জমানা। গ্রেগ চ্যাপেল অধ্যায়ের পর ভারতীয় দলে বিদেশি কোচ নিয়োগ নিয়ে খুঁতখুঁতানি ছিল। কিন্তু তা কেটে যায় গ্যারি কার্স্টেনের নিয়োগে।
কার্স্টেনের কোচিংয়ে ভারত ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল। ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আলাদা ফরম্যাটে আলাদা কোচ রাখার পথে হাঁটলেও বিসিসিআই যে এখনই সে পথে হাঁটছে না তা স্পষ্ট। আগামী তিন বছরে অনেক সিনিয়র অবসর নেবেন, আসবেন নতুনরা। ফলে এই সময়কালে কোচের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইপিএল চলার মধ্যেই চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিংকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। কথা হয়েছে টম মুডির সঙ্গে। মুডির কোচিংয়ে ২০০৭ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা। তিনি পরবর্তীকালে শ্রীলঙ্কার ডিরেক্টর অব ক্রিকেট হন। ২০১৬ সালে তাঁর কোচিংয়ে আইপিএল খেতাব জেতে সানরাইজার্স হায়দরাবাদ।
২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং। তাঁর প্রশিক্ষণাধীন সিএসকে পাঁচবার আইপিএল ও ২ বার চ্যাম্পিয়ন্স লিগ টি২০ জিতেছে। বিশেষ করে উঠতি ক্রিকেটারদের গাইড করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ফ্লেমিং। যার সাম্প্রতিক উদাহরণ শিবম দুবে। টেকনিক্যাল জ্ঞান থাকা এমনই কাউকে নেওয়ার পক্ষপাতী ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।
ভারতীয় দলের হেড কোচ হলে ১০ মাস দলের সঙ্গে থাকতে হবে। এই কারণে আইপিএলের অনেক বিদেশি ভারতীয় দলের হেড কোচ হতে চাইছেন না। উল্লেখ্য, রাহুল দ্রাবিড়ও নানা সময় সাদা বলের সিরিজের সময় বিশ্রাম নিয়েছেন। ভিভিএস লক্ষ্মণকে সেই সময় কোচিং করতে পাঠানো হয়েছে।
ফ্লেমিং এখনও চেন্নাই সুপার কিংসকে কিছু বলেননি। ফ্লেমিং চেন্নাই সুপার কিংসে কোচিংয়ের পাশাপাশি চার বছর বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের কোচ ছিলেন। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির দল জোবার্গ সুপার কিংস (এসএ২০) এবং টেক্সাস সুপার কিংস (মেজর লিগ ক্রিকেট)-এর দায়িত্ব সামলাচ্ছেন। দ্য হান্ড্রেডে তিনি সাদার্ন ব্রেভের কোচ।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পর তা ঝাড়াই-বাছাই হবে। এরপর বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ইন্টারভিউ নেবে। ফ্লেমিং রাজি হলে তিনিই যে ভারতীয় দলের হেড কোচ হবেন তা বলাই যায়। এনসিএ-র ডিরেক্টরের পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় দলের পাশাপাশি ভারতীয় এ দলের কোচের দায়িত্ব সামলেছেন। বয়সভিত্তিক ক্রিকেটারদের চেনেন হাতের তালুর মতো। ফলে লক্ষ্মণ আবেদন করলে তিনিও হতে পারেন দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরী। গৌতম গম্ভীর, আশিস নেহরার মতো প্রাক্তনরা, যাঁদের আইপিএলে কোচিং বা মেন্টর হিসেবে ভূমিকা পালনে সাফল্য রয়েছে, তাঁরাও আবেদন করতে পারেন বলে চর্চা চলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications