ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় উঠতে হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটারকে
ধর্ষণ কাণ্ডে বিড়ম্বনা বাড়ল শ্রীলঙ্কান ক্রিকেটার দানু্ষ্কা গুনাথিলাকার। অস্ট্রেলিয়ান আদালতে ধর্ষণ কাণ্ডে বিচারের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কান এই ক্রিকেটারকে। সিডনির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি জানিয়ে আবদেন করেছেন গুনাথিলাকা।
গত বছর বিশ্বকাপ খেলতে এসে ২৯ বছর বয়সী এক নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় দুই জনের। এক সন্ধ্যায় সেই নারীর আমন্ত্রনে তঁার বাড়িতে যান গুনাথিলাকা। সেখানেই তঁাকে যৌন হেনস্থা করেন বলে গুনাথিলাকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেই নারী।

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত দানুশকা গুনাথিলাকার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। একই সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকেও তাকে নিষেধাজ্ঞা দিয়েছে এসএলসি।













Click it and Unblock the Notifications