আইপিএল কেরিয়ারে ১০০ উইকেট নিয়ে এলিট ক্লাবে সানরাইজার্সের ফাস্ট বোলার

আইপিএল কেরিয়ারে ১০০ উইকেট নিয়ে এলিট ক্লাবে সানরাইজার্সের ফাস্ট বোলার

আইপিএলের এলিট ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় ফাস্ট বোলার সন্দীপ শর্মা। টুর্নামেন্টে ১০০ উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা, অমিত মিশ্র, পীয়ূষ চাওলা, হরভজন সিং-দের ধরে ফেললেন সানরাইজার্স হায়রাবাদের ক্রিকেটার। আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলারদের তালিকার ১৫তম স্থানে উঠে এলেন সন্দীপ।

আইপিএল কেরিয়ারে ১০০ উইকেট নিয়ে এলিট ক্লাবে সানরাইজার্সের ফাস্ট বোলার

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে কিংস ইলেভেন পাঞ্জাব। সানরাইজার্স বোলারদের আঁটোসাঁটো পারফরম্যান্সে বাঁধা পড়েন কেএল রাহুল, ক্রিস গেইলরা।

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন ভারতীয় পেসার সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। একই সঙ্গে আইপিএলে ১০০ উইকেটের মালিকও হয়েছেন সন্দীপ। টুর্নামেন্টে ৮৭ ম্যাচ খেলে ১০১ উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার।

আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। টুর্নামেন্টে ১২২টি ম্যাচ খেলে ১৭০ উইকেট নিয়েছেন লঙ্কান লেজেন্ড। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অমিত মিশ্র ১৫০ ম্যাচ খেলে ১৬০ উইকেট নিয়েছেন। থার্ড বয় পীয়ূষ চাওলা আইপিএলে ১৬৪ ম্যাচ খেলে ১৫৬ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+