Manmohan Singh: মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ ভারতীয় দলের, হরভজন-ভিনেশরা কী লিখলেন শোকবার্তায়?

বছর শেষে আরও একটা শোকের খবর। বৃহস্পতিবার রাতেই প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের ক্রীড়া মহলেও।

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ব্যতিক্রম নন দেশের ক্রীড়াবিদরাও। হরভজন সিং থেকে ভিনেশ ফোটাগ প্রত্যকেই শোকবার্তা জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। রাজনীতির উর্দ্ধে উঠে মনমোহন সিং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন। তাঁর নম্রতা, বিনয় ছিল সব সময় শিক্ষনীয়।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দলের ক্রিকেটাররা মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে মাঠে নামেন। বিরাট-রোহিতদের হাতে দেখা কালো ব্যান্ড রয়েছে। খেলাধুলার প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। ২০১১ সালে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচেও উপস্থিত ছিলেন।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হরভজন সিং জানিয়েছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রীর হঠাত প্রয়াণের খবর শুনে মন ভারাক্রান্ত। খুব ভালো একজন মানুষ ছিলেন সঙ্গে দূরদর্শি নেতাও। ডক্টর মনমোহন সিংহের সব থেকে বড় গুণ ছিল চাপের মুখেও তাঁর ধীর স্থির নেতৃত্ব দেওয়ার দক্ষতা। জটিল রাজনৈতিক সমীকরণও সামলেছেন অত্যন্ত দক্ষভাবেই। দেশ ডাক্তার সাহেবকে মনে রাখবে।


ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ডক্টর মনমোহন সিংহজির মৃত্যুর খবর পেলাম। দূরদর্শি নেতা ছিলেন। একজন রাজনীতিবিদ যিনি ভারতের উন্নয়নের জন্য পরিশ্রম করে গিয়েছেন সারা জীবন ধরেই। ওঁর জ্ঞান ও মানসিকতা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। ওনার পরিবারের প্রতি রইল সমবেদনা।'

ভারতীয় দলের আরএ এক ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ আবার লিখেছেন , দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজির প্রয়াণে গভীরভাবে মর্মাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্ণণ আবার লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেলাম। আমরা হৃদয় থেকে সমবেদনা রইল ওনার পরিবারের সদস্যদের প্রতি। ওম শান্তি।

শুধুই কি ক্রিকেটার, ভিনেশ ফোগাট থেকে রাণী রামপাল অন্য খেলার ক্রীড়াবিদরাও শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে। ভারতীয় মহিলা হকি তারকা রাণী রামপাল লিখেছেন, আপনার অভাব অনুভব করব মনমোহন সিংজি। অন্যদিকে তারকা কুস্তিগীর তথা হরিয়ানার কংগ্রেস বিধায়ক ভিনেশও সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। গতকাল বিকালের সময় শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে দিল্লির এইমসে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টাকে বিফল করে না ফেরার দেশে পাড়ি দিলেন মনমোহন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+