IND vs SA: ভারতীয় পেসারদের দাপটে অল্প রানের মধ্যে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস

ভারতীয় পেসারদের দাপটে অল্প রানের মধ্যে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে টি-২০ সিরিজের শুরুটা দারুণ ভাবে করল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে টসে জিতে ব্যাটিং করতে পাঠিয়ে ১০৬/৬ রানে তাদের থামিয়ে দিল টিম ইন্ডিয়া। একটা সময়ে দক্ষিণ আফ্রিকার রান ৫০ পেরোবে কি না সেটাই ছিল সব থেকে বড় প্রশ্ন কারণ ৯/৫ হয়ে গিয়েছিল কুইন্টন ডি কক-তেম্বা বাভুমাদের দলের স্কোর।

IND vs SA: ভারতীয় পেসারদের দাপটে অল্প রানের মধ্যে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস

পাওয়ার প্লে-র মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ সিং-এর বলে ১ রানে আউট হন কুইন্টন ডি কক, দীপক চাহারের বলে রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন তেম্বা বাভুমা। রসি রসৌ গোল্ডেন ডাকে ফিরে যান সাজঘরে। গোল্ডেন ডাকে ফেলেন ডেভিড মিলার এবং ত্রিস্টানস্টাবসও। ৯ রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে তখন ২০ রানে গুটিয়ে যাওয়া ভয় চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। একের পর এক উইকেট নেওয়ায় ভারতীয় পেস অ্যাটাক আরও বিধ্বংসী রূপ নেয়।

এই অবস্থা থেকে কিছুটা হলেও দক্ষিণ আফ্রিকাকে বের করে নিয়ে আসেন এইডেন মার্করমা এবং দুই বোলার ওয়েন পার্নেল এবং কেশব মহারাজ। যেখানে তাবড় তাবড় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি ভারতীয় বোলারদের সামনে সেখানে ৩৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার স্পিন বোলার কেশব মহারাজ। অপর এক বোলার ওয়েন পার্নেল করেন ২৪ রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে রান পাওয়া এইডেন মার্করান করেন ২৫ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া দক্ষিণ আফ্রিকার কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

ভারতের হয়ে মনে রাখার মতো বোলিং করা অর্শদীপ সিং তিনটি উইকেট পেয়েছেন। দু'টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার এবং হর্ষল প্যাটেল। উইকেট না পেলেও কার্যকরী বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ ওভারের মধ্যে ১টি মেডেন ওভার করেন অশ্বিন। তিনি খরচ করেন মাত্র ৮ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+