উদ্বেগের সাময়িক অবসান, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভের মা, ফের ভর্তি হতে হবে নিরূপা গঙ্গোপাধ্যায়কে?
বেহালার বীরেন রায় বোডের গঙ্গোপাধ্যায় পরিবারে সাময়িক স্বস্তি ফিরল। ১৭ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়।শারীরিক অসুস্থতার কারণে গত ১ ফেব্রুয়ারি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মহারাজের মা-কে।
প্রাক্তন ভারত অধিনায়কের মা-কে রবিবারই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এখন চিকিৎসকদের নির্দেশ মেনে তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী সপ্তাহে ফের চেক আপ হবে। তখন স্টেন্ট বসানো দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌরভ গাঙ্গুলীর মা চিকিৎসকআফতাব খানের অধীনে ছিলেন। তবে তার আগে এদিকে শনিবার হাসপাতালেই নিরুপা দেবীর জন্মদিন পালন হয়। চিকিৎসক এবং হাসপাতালে কর্মীদের উপস্থিতিতেই বেডে বসে কেক করেন প্রাক্তন ভারত অধিনায়কের মা। নিজের হাতে মাকে কেক খাইয়ে দেন মহারাজ। রবিবার মা হাসপাতাল থেকে ছুটি পাওয়ায় আপাতত স্বস্তি নিশ্বাস ফেলছে গঙ্গোপাধ্যায় পরিবার।যদিও তাঁকে হয়তো আবার সাতদিন পরই হাসপাতালে ভর্তি হতে হবে আবার।
গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে শারীরিকভাবে অস্বস্তিবোধ করছিলেন নিরূপা দেবী। দ্রুত ইসিজি করানো হয়। ইসিজি রিপোর্ট বিশেষ ভালো না আসায় সোজা হাসপাতালে ভর্তি করা হয়। শহরে থাকলে সৌরভ এবং তাঁর দাদা স্নেহাশিস নিয়ম করেই মা-কে দেখতে এসেছেন। এমনকি পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে নিয়মিত এসেছেন।












Click it and Unblock the Notifications