Sourav Ganguly: টি-টোয়েন্টিতে কোহলিদের খেলা‌ নিয়ে বিরাট সওয়াল দাদার, বিশ্বকাপে সৌরভের পছন্দের অধিনায়ক কে?

Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তারতাজা হয়েই তাঁরা ফিরবেন সরাসরি টেস্ট ম্যাচে। বৃহস্পতিবার দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্রামের আবেদন করেছিলেন‌। তাই তাঁদের টি২০ এবং একদিনের দল থেকে বিরত রাখা হয়েছে।

২০২২ সালে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে। আসন্ন টি২০ বিশ্বকাপে কী খেলতে যাবে কোহলি ও রোহিতকে। শুক্রবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টি ২০ ক্রিকেটে এখনও যে রোহিত বিরাটের অনেক কিছু দেওয়ার আছে তা জানিয়ে দিলেন মহারাজ।

Sourav Ganguly

একটি বেসরকারী সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, 'রোহিত এবং বিরাট উভয়েই ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। দ্বিপাক্ষিক সিরিজ আলাদা এবং বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। ওদের বিশ্রামের সিদ্ধান্ত খুবই প্রাসঙ্গিত। বর্তমানে অত্যাধিক ক্রিকেটের চাপ রয়েছে। সারা বছর সফর করতে হয়।'

একইসঙ্গে সৌরভ বলেন, 'ভাবতে পারা যায় বিশ্বকাপ ফাইনাল খেলার কয়েকদিনের মধ্যেই একই দলের সঙ্গে টি ২০ সিরিজ খেলতে হচ্ছে। বিশ্বকাপের চাপ সামলে এই সিরিজ খেলা সহজ নয়।তাঁরা বিশ্রাম নিয়ে ঠিকই করেছেন, আশা করছি তরতাজা হয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে দুই জনে ফিরবেন। এরপর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং আইপিএল রয়েছে। বিশ্বকাপ শুরু হতে কয়েকমাস বাকি আছে। রোহিত ও বিরাটকে বিশ্বকাপের দলে প্রয়োজন আছে।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটে বাছা হয়েছে তিন অধিনায়ককে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'প্রোটিয়াদের বিরুদ্ধে টি ২০-তে রোহিত দলে নেই, ফলে সূর্যকে অধি‌নায়ককে করা হয়েছে। আবার সূর্যকুমার একদিনের দলে স্থায়ী সদস্য নন, তারজন্যই এই রকমভাবে অধিনায়ক বাছাই করা হয়েছে। আমি মনে করি রোহিত যদি সব ফর্ম্যাটে ফেরে তাঁকেই অধিনায়ক করা উচিত। রোহিত হচ্ছে প্রকৃত নেতা। দুরন্ত পারফরম্যান্স করেছে একদিনের বিশ্বকাপে। আমি আশা করছি ওর নেতৃত্বেই টি ২০ বিশ্বকাপ খেলবে ভারত।'

একই কোচ রাহুল দ্রাবিড়কে ফের নিয়োগ করা প্রসঙ্গে সৌরভ বলেন, 'এই বিশ্বকাপে রাহুলের কোচিংয়ে ভালো খেলেছে, আগামী দিনে টি২০ বিশ্বকাপ আছে। এটা সঠিক সিদ্ধান্ত। যতদিন দ্রাবিড়ের কোচিংয়ে ভালো খেলবে ততদিনই ওনাকে দায়িত্বে রাখা উচিত।'

বার বার আইসিসিতে কেন ফাইনাল বা নক আউট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন,'এর কারণ ম্যানেজমেন্টকে খুঁজে বার করতে হবে। আমি অধিনায়ক থাকাকালীন তিনটি আইসিসি ট্রফির ফাইনাল খেলেছিল দল। তারমধ্যে একবারই যুগ্ম বিজয়ী হই। ২০০৩ সালে বিশ্বকাপে ফাইনালে উঠে হেরেছিলাম। তবে ফাইনাল জেতার জন্য কোনও রকেট সায়েন্স নেই। একদিন না একদিন ভারতই ঠিক জিতবে। আশা করি খুব দ্রুতই ভারত আইসিসি ট্রফি জিতবে।'

নতুনদের সুযোগ দেওয়ার জ‌ন্যই যে রাহানে-পূজারাকে টেস্ট দল থেকে বাদ দিতে হয়েছে সেটাও উল্লেখ করেন সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+