আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে কী বললেন সৌরভ

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে কী বললেন সৌরভ

করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে দুই টুর্নামেন্ট আয়োজন করতেই বদ্ধপরিকর আইসিসি এবং বিসিসিআই। এ ব্যাপারেই এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক কী বললেন মহারাজ, তা জেনে নেওয়া যাক।

আইপিএল নিয়ে সৌরভের বক্তব্য

আইপিএল নিয়ে সৌরভের বক্তব্য

বিসিসিআই মনপ্রাণ দিয়ে চাইলেও করোনা ভাইরাসের আবহে যে ভারতে আইপিএল আয়োজন করা যে কার্যত অসম্ভব, তা কার্যত মেনে নিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে দেশের বাইরে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হবে কিনা, সে ব্যাপারেও কোনও নিশ্চয়তা দেননি বোর্ড সভাপতি। কেবল বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি-র ঘোষণার দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন।

আইসিসি চেষ্টা করছে

আইসিসি চেষ্টা করছে

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। আয়োজক অস্ট্রেলিয়া এই ইস্যুতে দোনোমোনো মনোভাব পোষণ করলেও, হাল ছাড়ছে বলে দাবি মহারাজের। যদিও পরিস্থিতি জটিলতর হয়ে উঠছে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ।

আইপিএল না হলে ক্ষতি

আইপিএল না হলে ক্ষতি

করোনা ভাইরাসের জেরে আইপিএল এ বছরের জন্য বাতিল হয়ে গেলে প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের। যা পরিস্থিতি, তাতে ভারতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা সৌদি আরবে আইপিএল হবে কিনা, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের আবহে নির্ধারিত সূচি মেনে টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে আইসিসি সামনের সপ্তাহে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+