সৌরভের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক বাংলাদেশে, হারের শঙ্কা কাটান কীভাবে? ঢাকায় তুললেন তিনটি ম্যাচের প্রসঙ্গ

সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হিসেবে ভারতকে প্রথমবার টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই টেস্টে পরাজয়ের আশঙ্কাও তাঁর মনে এসেছিল বলে জানালেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় আজ ঢাকায়। শেষবার গিয়েছিলেন ২০১৪ সালে। এই ৯ বছরে ঢাকা শহর অনেক বদলে গিয়েছে বলেই তাঁর দাবি। যদিও বাংলাদেশের মানুষের এতটাই ভালোবাসা বরাবর পেয়ে থাকেন যে, এবারও ঢাকায় গিয়ে সৌরভ বুঝতে পারছেন না ভারতে আছেন, নাকি বাংলাদেশে! এরই মধ্যে মেয়রস কাপের উদ্বোধন করতে গিয়ে সুখস্মৃতিতে ডুব দিলেন মহারাজ।

সৌরভের কথায় তিন স্মরণীয় ম্যাচের প্রসঙ্গ

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অনেক প্রাক্তন। যাঁদের সঙ্গে একটা সময় খেলেছেন, দীর্ঘদিন ঢাকায় না গেলেও যোগাযোগ অটুট রয়েছে। সৌরভ বলেন, প্রথমবার ঢাকায় খেলতে এসেছিলাম ১৯৮৯ সালে। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এশিয়া কাপে। তখন থেকেই আমার সঙ্গে বাংলাদেশের নিবিড় যোগাযোগ। ২০০০ সালে সৌরভ টেস্টে ভারতকে প্রথমবার নেতৃত্ব দেন, সেই ম্যাচটি হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবার বিসিসিআই সভাপতি হিসেবে ভারত ও বাংলাদেশের প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট সৌরভ আয়োজন করেছিলেন ইডেন গার্ডেন্সে। উল্লেখ্য, ২০১৯ সালে সেই টেস্টে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন বাংলাদেশের সংগীতশিল্পীরাও।

সৌরভ বলেন, প্রথমবার টেস্টে নেতৃত্ব দিতে গিয়ে হেরে যাওয়ার আশঙ্কাও করেছিলাম। নিজেদের প্রথম টেস্টেই প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করে ফেলেছিল। যদিও শেষ অবধি আমরা জিতি। উল্লেখ্য, ২০০০ সালে নভেম্বরের ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলেছিল সেই টেস্টটি। বাংলাদেশের ৪০০ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে করেছিল ৪২৯ রান। বাংলাদেশের আমিনুল ইসলাম ১৪৫ রান করেছিলেন। সুনীল যোশী নিয়েছিলেন ৫ উইকেট। সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন ১৫৩ বলে ৮৪ রান। সুনীল যোশী করেছিলেন সর্বাধিক ৯২ রান। ভারতের ৬ উইকেট পড়ে গিয়েছিল ২৩৬ রানে। তারপর সৌরভ ও সুনীল অবস্থা সামাল দেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জাভাগল শ্রীনাথ ও সুনীল যোশী তিনটি করে উইকেট নেন। ভারত ম্যাচ জিতেছিল ৯ উইকেটে। টেস্টের সেরা হয়েছিলেন সুনীল যোশী। তবে একটা সময় অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই পরাজয়ের আশঙ্কা তাঁর মনে তৈরি হয়েছিল সে কথা আজ জানালেন সৌরভ। তাঁর কথায় উঠে আসে ইন্ডিপেন্ডেন্স কাপের কথা। সৌরভ বলেন, আমরা ৩১৫ রানের টার্গেট তাড়া করে জিতেছিলাম। তখন এত রান সচরাচর হতো না। তার উপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন ক্রিকেটের উপযুক্ত ফ্লাডলাইট ছিল না। ফুটবলের ফ্লাডলাইটেই খেলে আমরা জিতেছিলাম। ১৯৯৮ সালের ১৮ জানুয়ারি সেই ম্যাচে সৌরভ ১৩৮ বলে ১২৪ রান করে ম্যাচের সেরা হন। সৌরভ এদিন বলেন, কলকাতাতেও মেয়রস কাপ ফুটবল ও ক্রিকেট হয়। বাংলাদেশেও মেয়রস কাপে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে নিয়ে যে সদর্থক পরিকল্পনা করা হচ্ছে তাকে সাধুবাদ জানান মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+