Sourav Ganguly On Abhishek Bachchan: অভিষেকের কোচিং নজর কাড়ল সৌরভ-যুবরাজদেরও, জুনিয়র বচ্চনকে জানালেন শুভেচ্ছা
অভিষেক বচ্চনের ক্রিকেট কোচিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে যুবরাজ সিং। বাস্তবের দুনিয়ায় নয়, রূপোলি পর্দায় এবার ক্রিকেট প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে জুনিয়র বচ্চনকে। সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই অভিষেক মন জিতে নিয়েছেন ক্রিকেট ব্যক্তিত্বদেরও।
শুক্রবারই প্রকাশ্যে এসেছে তাঁর অভিনীত সিনেমা 'ঘুমর'-এর ট্রেলার। প্রথম ঝলকেই ক্রিকেট কোচিং আর মাইন্ড গেমের কৌশল দেখিয়ে চমকে দিয়েছেন অভিনেতা। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শেহওয়াগ, যুবরাজ সমাজমাধ্যমে অভিষেকের প্রশংসা করে সকলকে সিনেমা দেখার আহ্বান জানান।

বহুদিন পরে বড় পর্দায় দেখা যাবে অভিষেক বচ্চনকে । ক্রিকেট প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিষেককে। মুম্বইতে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছে 'ঘুমর'-এর ট্রেলার। অভিষেক ছাড়াও মুখ্য চরিত্রে আছে সাইয়ামি খের ও অঙ্গদ বেদী । ছবিটি পরিচালনা করেছেন পরিচালক আর বাল্কি । একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।
বিশেষ দক্ষতাসম্পন্ন এক মহিলার ক্রিকেট খেলা এবং দুর্ঘটনার পর তাঁর থমকে যাওয়া জীবনের ফের ২২ গজে কামব্যাক নিয়ে এই সিনেমা। ট্রেলার প্রকাশ্যে আসতেই অভিষেকের অভিনয় এবং ক্রিকেট কোচিং স্টাইলের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ-সেহওয়াগরা।
Coming from one of my favourite sportsman this is very high praise. Thank you so much, Dada. 🤗 https://t.co/Xc62wQ35N2
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) August 5, 2023
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটে লিখেছেন, 'আমার অন্যতম প্রিয় অভিনেতা, অভিষেক, ট্রেলার দারুন হয়েছে। সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। সিনেমার প্রত্যেক কলাকুশলীর জন্য শুভেচ্ছা রইল।'
ক্রিকেটের মহারাজকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন জুনিয়র বচ্চন। পাল্টা অভিষেক লিখলেন "আমার অন্যতম প্রিয় ক্রীড়াব্যক্তিত্বের তরফে এই প্রশংসা বড় পাওনা। ধন্যবাদ দাদা।"
ট্রেলার দেখে মুগ্ধ বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লেখেন, আমি জীবনে স্পিনারর্সদের এত সিরিয়ালসি নিইনি। তবে এটা ভীষণ স্পেশ্যাল লাগল। দেখার অপেক্ষায় রইলাম। পাল্টা জুনিয়র বচ্চন মজার ছলেই মন্তব্য করেন, "এই ছবিটা দেখার পর থেকে সিরিয়াসলি নেবেন। কথা দিচ্ছি!"
Hahaha. You will take her very seriously after you see the film. Promise!!! Thank you. So happy you liked it. 🤗 @virendersehwag https://t.co/8CyplMP6B3
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) August 5, 2023
অভিষেকের অভিনয় মুগ্ধ করেছে যুবরাজ সিংকেও। সমাজ মাধ্যমে যুবি লেখেন, "খুব শিগগিরিই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।" অভিনেতা নিজেও ধন্যবাদ জানিয়েছেন যুবরাজকে।
'চিনি কম', 'পা'-এর মতো সিনেমা দিয়ে পরিচালনা শুরু করেন আর বাল্কি। মাঝে তেমন সাফল্য পাননি বালকি। তবে এরই মধ্যে আবার 'মিশন মঙ্গল' সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন। 'লাস্ট স্টোরিজ ২'-এর একটি গল্পও তাঁর পরিচালনায় তৈরি। এবার 'ঘুমর' সিনেমায় ক্রিকেটের সংগ্রামের গল্প বলেছেন পরিচালক।

এদিকে ছেলের অভিনয়ে মুগ্ধ অমিতাভ। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেই ট্রেলার শেয়ার করেছেন তিনি। স্বাধীনতা দিবসের ঠিক পরেই ১৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি।












Click it and Unblock the Notifications