Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: ‘তোমরা টুর্নামেন্টের সেরা দল,’ হারের হতাশায় ডুবে থাকা দিল্লি দলকে দাদার ভোকাল টনিক

তীরে এসে ফের তরী ডুবল দিল্লি ক্যাপিটালসের। মহিলাগের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের পর দ্বিতীয়বারেও ফাইনালেও উঠেও চ্যাম্পিয়ন হওয়া হল না দিল্লির। ডব্লিউপিএলে পরপর দু'বার দিল্লি ট্রফির খুব সামনে পৌঁছেও তা ছুঁয়ে দেখতে পারল না। স্বভাবতই হতাশ গোটা দিল্লি শিবির। হারের হতাশায় ভেঙে পড়া মেগ ল্যানিং-তিতাস সাধুদের চাঙ্গা করার দায়িত্বটা নিজের কাঁধেই তুলেন নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

দিল্লি ক্যাপিটালসের পুরুষ হোক বা মহিলা দুই দলেরই সর্বোময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু আরসিবির কাছে হেরে এবারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল দিল্লির মহিলা ব্রিগেডকে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স, দ্বিতীয়াবার আরসিবি, ফাইনালে প্রতিপক্ষ বদলে গেলে হারের ধারা বজায় থাকল দিল্লির।

WPL 2024

ফাইনালে হারের পর দলের মহিলা ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে ভোকাল টনিক দিলেন দাদা। সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখলেন মহারাজ। সৌরভ লিখেছেন, 'দিল্লি ক্যাপিটালসকে শুভেচ্ছা জানাই। পরপর দু'বার ফাইনালে উঠল টিম। ট্রফি আমাদের দল পেল না ঠিকই। তবে আমরা আবার ফাইনালে উঠব এবং জিতবই। শুভেচ্ছা রইল মেগ ল্যানিং এবং পুরো দলকে। তোমরা টুর্নামেন্টের সেরা দল।'

এখানেই শেষ নয় স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানিয়েছে‌ন। সৌরভ স্মৃতিদের উদ্দেশ্য লিখেছেন, আরসিবিও ভালো পারফরম্যান্স করেছে। আরসিবি লিগে তৃতীয় স্থানে থাকা দল ছিল। সেখান থেকে ফিরে এসে ৩ দিনে দুটি শক্তিশালী দলকে হারানো সহজ বিষয় নয়। ট্রফি জেতার আনন্দ উপভোগ কর।'

ম্যাচে হারের পর ডাগআউটে কাঁদতে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ল্যানিংকে। এদিনের পরাজয়ের পর কান্না থামাতে পারেননি মেগ ল্যানিং। ফাইনাল হারের পর ল্যানিং বলেন, 'এই ম্যাচটা না জেতাটা অবশ্যই হতাশাজনক। ফাইনালের দিন ভালো খেলার কথা ছিল আমাদের। আরসিবি দল কে অভিনন্দন - তারা ফাইনাল ম্যাচে আমাদেরকে ছাপিয়ে গিয়েছে।আমাদের দল ভালো খেলতে পারেনি।


১৬ মরশুমে বিরাট কোহলিরা যা, পারেননি, ঠিক সেটাই করে দেখালেন স্মৃতি মান্ধানারা। ডব্লিউপিএলের দ্বিতীয় মরশুমেই দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৭ বছর পর কোনও খেতাব জয় করেছে আরসিবি। সেকারণে দলের সমর্থকদের উচ্ছ্বাস আপাতত বাঁধনছাড়া হয়ে গিয়েছে। আর স্মৃতি মান্ধানা যে অসাধ্যসাধন করেছেন, সেকথা সকলেই একবাক্যে স্বীকার করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+