বিশ্বের সর্বাধিক রান সংগ্রাহক বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকার কত নম্বর স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়

বিশ্বের সর্বাধিক রান সংগ্রাহক বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকার কত নম্বর স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ১২ বছর আগে। তবু কোলিন্যে এখনও বিশ্বকে পথ দেখিয়ে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের প্রাক্তন লেজেন্ড দিলীপ বেঙ্গসরকারের কথায়, ওপরের দিকে ব্যাট করার সুযোগ পেলে টেস্টে আরও রান করতে পারতেন মহারাজ। তা বাদ দিলেও বা ক্ষতি কী! আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করা বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকায় এখনও নিজের জায়গা ধরে রেখেছেন বিসিসিআই সভাপতি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

ভারতের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরানও রয়েছে মহারাজের। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। ব্যাটিং রেকর্ডের দিক থেকে টেস্টে মহারাজ কিছুটা পিছিয়ে থাকলেও এই ফর্ম্যাটে বিসিসিআই সভাপতির ব্যাটিং গড় (৪২.১৭), ওয়ান ডে-র (৪১.০২) তুলনায় বেশি।

তালিকায় ষষ্ঠ সৌরভ

তালিকায় ষষ্ঠ সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক বাঁ-হাতি ব্যাটসম্যানদের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে মহারাজের মোট রান সংখ্যা ১৮৫৭৫। তালিকায় সৌরভের ঠিক ওপরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ডারি ব্যাটসম্যান ক্রিস গেইল। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে দেশের হয়ে ৩৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৩২১ রান করেছেন গেইল। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনায়ায়ণ চন্দ্রপল। দেশের হয়ে ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০৯৮৮ রান করেছেন এই ক্যারিবিয়ান।

তালিকার প্রথম তিন

তালিকার প্রথম তিন

তালিকার শীর্ষ স্থানে থাকা শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারার ঝুলিতে রয়েছে ২৮০১৬ আন্তর্জাতিক রান। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যথাক্রমে ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার লেজেন্ড সনথ জয়সূর্যর ঝুলিতে রয়েছে ২২৩৫৮ ও ২১৩০২ রান।

ওয়ান ডে ক্রিকেট

ওয়ান ডে ক্রিকেট

ওয়ান ডে ক্রিকেটে ১১৩৬৩ রানের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় এই ফর্ম্যাটে, বাঁ-হাতিদের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। ওয়ান ডে-তে ১৪২৩৪ রান করা কুমার সাঙ্গাকারা তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কান লেজেন্ড সনথ জয়সূর্যর ওয়ান ডে রান সংখ্যা ১৩৪৩০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+