সৌরভ এবার হেড কোচের ভূমিকায়, দায়িত্ব নিলেন প্রিটোরিয়া ক্যাপিটালসের

সৌরভ গঙ্গোপাধ্যায় মাঝেমধ্যেই বলে থাকেন, সুযোগ এলে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে মেন্টর বা ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকায় দেখা গেলেও সৌরভকে কোচ বা হেড কোচের তকমা নিয়ে এতদিন মাঠে থাকতে দেখা যায়নি। যা দেখা যাবে আগামী ডিসেম্বরেই। ভারতের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ককে এবার হেড কোচ হিসেবে নিযুক্ত করল প্রিটোরিয়া ক্যাপিটালস।

দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০-র এবার চতুর্থ মরশুম। সৌরভ গত বছর থেকেই জেএসডব্লিউ স্পোর্টসের ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিকানা রয়েছে এই সংস্থার হাতে। তবে তারা ২০২৫ ও ২০২৬ সালে এসএ২০-র দলের দায়িত্বে। পার্থ জিন্দালের সংস্থা এবার সৌরভকে এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে নিযুক্ত করল। সৌরভ নয়া ভূমিকায় জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হচ্ছেন। এবারের এসএ২০ হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে। ৯ সেপ্টেম্বর রয়েছে নিলাম।

প্রিটোরিয়া ক্যাপিটালস এখনও অবধি কাঙ্ক্ষিত খেতাব জিততে পারেনি। প্রথম মরশুমে তারা গ্রুপ পর্বে শীর্ষস্থানে ছিল, কিন্তু ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে গিয়েছিল। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মরশুমে তারা পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে, প্লে-অফে যেতে পারেনি। এবার সৌরভের মস্তিষ্ক কাজে লাগিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে যেতে চাইছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

২০১৫ থেকে ২০১৯ অবধি সৌরভ সিএবি সভাপতি ছিলেন। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হন। কিন্তু কিছুদিন পরেই সেই দায়িত্ব ছেড়ে বিসিসিআই সভাপতি হয়েছিলেন। তারপর ফের যুক্ত ছিলেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, ছিলেন ডিরেক্টর অব ক্রিকেট। ২০২৫ ও ২০২৬ সালের জন্য জিএমআর দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নেওয়ায় গত বছর সৌরভ হন জেএসডব্লিউয়ের ডিরেক্টর অব ক্রিকেট। এবার প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হলেন। ভবিষ্যতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদেও থাকা যেতে পারে আশায় ভক্তরা। ৯ সেপ্টেম্বর নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস কতটা শক্তিশালী দল গড়তে পারে সেটাই দেখার। তবে সৌরভ যেভাবে ভারতীয় দলকে ম্যাচ গড়াপেটা কাণ্ডের ঝড় থেকে উদ্ধার করে টিম ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন, সেভাবেই প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে মহারাজ নয়া দিশা দেখাবেন বলে বিশ্বাস সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+