Vaibhav Suryavanshi: ছোট বয়সে বিরাট কীর্তি, মেসি-সচিনদের সঙ্গে একই বন্ধনীতে বৈভবের নামও

মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে অভিষেক, তার পরে সবাইকে অবাক করে দিয়ে মাত্র ৩৫ বলে শতরান, ভারতীয় ক্রিকেটে নতুন নায়ক এখন বৈভব সূর্যবংশী। বৈভবের কীর্তি নিয়ে আলোচনা গোটা বিশ্ব জুড়ে। বিশ্ব বিখ্যাত অ্যাথলিটদের সঙ্গে এখন জুড়ে গিয়েছে বৈভবের নাম।

মেসি, মাইকেল ফ্লেপস, মার্টিনা হিঙ্গিস,সচিন তেন্ডুলকর এই নামগুলির সঙ্গে উচ্চারিত হচ্ছে বৈভব সূর্যবংশীর নামও। কারণ টিনএজেই এই সমস্ত ক্রীড়া বিশ্বকে চমকে দিয়েছিলেন। ১৮ বছরে পা দেওয়ার আগেই যে সমস্ত নাবালক ক্রীড়াবিদরা গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন তাদের মধ্যে একজন এখন বিহারের বৈভব। বিশ্বখ্যাত টিনএজারদের কীর্তি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Vaibhav Suryavanshi

প্রথমেই নাম লিও মেসি। খুদে মেসি আর্জেন্টিনা থেকে বার্সেলোনার অ্যাকাডেমিতে চলে যান। মাত্র ১৬ বছর বয়সেই বার্সার জার্সিতে অভিষেক হয়। তবে সেটা প্রীতি ম্যাাচে। ১৭ বছর বয়সেই বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন মেসি।

মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে ১১৯ রানের একটা রাজকীয় ইনিংস খেলে সচিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি আগামী দিনে ভারতীয় ক্রিকেটে রাজ করবে। সচিনের বাকি কীর্তিগুলো তো ইতিহাস। কিন্তু টিনএজার সচিনের কীর্তিও কম নয়।

মার্টিনা হিঙ্গিস। টেনিস বিশ্বের অন্যতম কিংবদন্তি। ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সেই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সুইস মহিলা টিনএজার। ১৬ বছর বয়সেই জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব।সেই টুর্নামেন্টে একটি সেটও হারেননি হিঙ্গিস।

নাদিয়া কোমানিচি মাত্র ১৪ বছর বয়সেই জিমন্য়াস্টিকে পারফেক্ট টেন করেন নাদিয়া। ১৯৭৬ সালে মন্ট্রিয়াল অলিম্পিক্সে রোমানিয়ান এই কিশোরী সবাইকে চমকে দিয়েছিলেন। ২০০১ সালে অলিম্পিক্সে চমকে দিয়েছিলেন আমেরিকার এক কিশোর। তাঁর নাম মাইকেল ফ্লেপস।মাত্র ১৫ বছর বয়সেই সাঁতারে ২০০ মিটার ব্লাটারফ্লাইতে বিশ্ব রেকর্ড করেছিলেন। সব চেয়ে কম বয়সী সাঁতারু হিসাবে এই রেকর্ড সৃষ্টি করেছিলেন মাইকেল।
এই তালিকায় নিজের নাম যুক্ত করলেন এবার বৈভব সূর্যবংশীও। বৈভব সূর্যবংশী আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ৩৮ বলে ১০১ রান করেছেন। সাতটি চার এবং ১১টি ছক্কা মেরেছেন। আইপিএলে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আগেই নজির সৃষ্টি করেছিলেন। আর সোমবার রাতে মরু শহরে যে বৈভবের কীর্তি হয়ে গিয়েছে ইতিহাস। ফলে মেসি-মার্টিনা- সচিনদের সঙ্গে একই বন্ধনী তাঁর নামও যুক্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+