Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) দ্বিতীয়বার হাতে কাপ তুলে উচ্ছ্বাসে ভাসল মুম্বই ইন্ডিয়ানস

কলকাতা, ২৫ মে : ৮ এপ্রিল থেকে শুরু হওয়া উত্তজনাময় আইপিএল ২০১৫-র ইতি হল রবিবার। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে অষ্টম আইপিএল-এর চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ানস।[ম্যাড়ম্যাড়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়ে আইপিএল ২০১৫-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস]

যদিও ফাইনাল হিসাবে সেভাবে জমল না ম্যাচ। প্রথম থেকেই যেন একপেশে ছিল আইপিএল-এর ফাইনাল ম্যাচ। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে যেখানে দাপট দেখিয়েছে মুম্বই সেখানে আগাগোড়াই ঢিলেঢালা মেজাজে সিএসকে খেলোয়াড়রা। [ (ছবি) আইপিএল ২০১৫ : পুরস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা]

পরের পর শর্ট লেন্থ বল, বলের ধরনো কোনও নতুনত্ব ছিল না সিএসকের। তার উপরে জঘন্য ফিল্ডিং। ক্যাচের পর ক্যাচ ফসকেছে খেলোয়াড়দের হাত দিয়েও। আর তারই খেসারত দিতে হয়েছে এদিন চেন্নাইকে। [ আইপিএল ২০১৫ : গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান]

২০১৩ সালের পর এই আবার দ্বিতীয়বার হাতে আইপিএল কাপ তুলল মুম্বই ইন্ডিয়ানস। দলের মালকিন নিতা আম্বানির খুশীর ঠিকানা নেই।

আসুন মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচ জেতার উচ্ছ্বাসের কিছু মুহূর্ত আমরা দেখে নিই।

ফটো শুট

ফটো শুট

খেলা শুরুর আগে দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের দুই দল একসঙ্গে ছবি তুলছেন। সঙ্গে রয়েছেন ম্যাচের দুই আম্পায়ারও।

কাপের সঙ্গে

কাপের সঙ্গে

খেলা শুরু আগে আইপিএল ট্রফির সঙ্গে ছবি তুললেন দুই ফাইনালিস্ট অধিনায়ক।

টস

টস

টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশেষেজ্ঞদের একাংশের মতে প্রথম ওই সিদ্ধান্তটাই ধোনির ভুল ছিল। কলকাতার পিচে প্রথমে ফিল্ডিং নেওয়াটাই কাল হয়েছে ধোনিদের।

তারকা মেলা

তারকা মেলা

এদিন কলকাতার মাঠে উপস্থিত ছিলেন দিল ধড়কনে দো ছবির ৩ তারকা, রণবীর সিং, ফারহান আখতার এবং অনিল কাপুর। কলকাতায় ছবির প্রচারে এসেছিলেন। মুম্বইয়ের সমর্থনে এদিন গলা ফাটাতে দেখা যায় ৩ তারকাকে।

দুই নায়ক

দুই নায়ক

আইপিএল ফাইনালে মুম্বইয়ে জয়ের দুই নায়ক অধিনায়ক রোহিত শর্মা এবং সাইমনস। দুজনেই এদিন অর্ধশতক করেন।

উইকেট

উইকেট

ডি স্মিথের উইকেটটি নেওয়ার পর হরভজনকে জড়িয়ে ধরেন অধিনায়ক রোহিত শর্মা।

উচ্ছ্বাসে নিতা

উচ্ছ্বাসে নিতা

মুম্বই দলের মালকিন নিতা আম্বানি খেলা উপভোগ করছিলেন। সিএসকে অধিনায়ক ধোনি আউট হতেই আনন্দে চেঁচিয়ে উঠলেন নীতা। তাঁর সঙ্গে তাঁর দুই ছেলে।

চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন

শেষের ২০ ওভার শেষ হতেই আনন্দে আত্মহারা মুম্বই ইন্ডিয়ানস। ততক্ষণে ঘোষণা হয়ে গিয়েছে অষ্টম আইপিএল-এ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।

ভাজ্জি

ভাজ্জি

ম্যাচ শেষে হতেই ভিক্টরি উইকেট হাতে তুলে নিলেন হরভজন সিং। হরভজনের দিকে আনন্দে ছুটে এসেছেন রোহিত শর্মা ও পার্থিব পাটেল।

শচীন-পন্টিং

শচীন-পন্টিং

বিশ্বের দুই সেরা ব্যাটসম্যান। একজন শচীন তেণ্ডলকর যিনি মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর অন্যজন রিকি পন্টিং যিনি মুম্বই ইন্ডিয়ানস দলের কোচ। মুম্বই না জিতে যায় কই?

কাপ হাতে নীতা আম্বানি

কাপ হাতে নীতা আম্বানি

২০১৫ আইপিএল-এ তাঁর দল চ্যাম্পিয়ন হওয়ার পর হাতে আইপিএল কাপ নিয়ে পোজ দিলেন নীতা। একই ফ্রেমে হরভজন সিং, শচীন তেণ্ডুলকর, নীতা ও মুকেশ আম্বানির দুই ছেলে নীতা আম্বানি ও রিকি পন্টিং।

আইপিএল চ্যাম্পিয়ন

আইপিএল চ্যাম্পিয়ন

২০১৩ সালের পর এই আবার দ্বিতীয়বার হাতে আইপিএল কাপ তুলল মুম্বই ইন্ডিয়ানস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+