চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়ে আইপিএল ২০১৫-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস
কলকাতা, ২৪ মে : ৮ এপ্রিল থেকে শুরু হয়েছিল আইপিএল-এ টান টান উত্তেজনা। আজ তার ইতি হল। চেন্নাই সুপার কিংস-এর মতো চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বীকে হেলায় হারাল মুম্বই ইন্ডিয়ানস। চেন্নাইকে ৪১ রানে হারাল মুম্বই। শুরুটা খারাপ হলেও ফটো ফিনিশ করল মুম্বই-ই। [(ছবি) আইপিএল ২০১৫ : পুরস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা]
মুম্বই ইন্ডিয়ানস পথ চলা শুরু করেছিল হার দিয়ে। তারপর চড়াই উতরাই পথে ফাইনালে পৌঁছনো। অন্যদিকে আইপিএল-এ শুরু থেকে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু রোহিতের অধিনায়কোচিত ইনিংস ও সাইমন্সের দুরন্ত ব্যাটিংয়ে বিশাল রানের লক্ষ্যমাত্র তৈরি করে দেয় মুম্বই। [ (ছবি) আইপিএল ২০১৫ : গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান]

আর সেই চাপটাই সামলাতে পারল না চেন্নাই। মুম্বইয়ের ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছে চেন্নাইকে। শুধু ব্যাটিংয়েই কেন বোলিং বা ফিল্ডিং কোনও দিকেই চমক দিতে পারেনি চেন্নাই। শুরু থেকেই উইনার সুলভ অ্যাটিচিউড নিয়ে মাঠে নেমছিল মুম্বই।
লিগ টেবিলে ১ ও ২ নম্বরে শেষ করা দুটো দলই এবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুম্বই জিতে ফাইনালে উঠে যায়। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাত দিয়ে ষষ্ঠ বারের জন্য ফাইনালে উঠেছে ধোনির দল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications