সৌরভকেই সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান দলের নেতা বাছল সোশ্যাল মিডিয়া
সৌরভকেই সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান দলের নেতা বাছল সোশ্যাল মিডিয়া
ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান ডে দলে নেতা বাছল সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশ। কেউ কেউ মহারাজকে ওই দলের ওপেনিং স্লটে রেখেছেন তো কেউ নামিয়েছেন মিডিল অর্ডারে। সবমিলিয়ে আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস সৌরভময় বললে ভুল হবে না।

বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান ডে একাদশ
আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস উপলক্ষ্য়ে টুইটারে একটি মজার খেলা নিয়ে আসে এক সংবাদমাধ্যম। নেটিজেনদের ১১ জন ক্রিকেটার দিয়ে বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান ডে দল সাজাতে বলা হয়। তালিকার তৃতীয় এবং অষ্টম স্থানে যথাক্রমে গ্রেট কুমার সাঙ্গাকারা এবং ওয়াসিম আক্রমের নাম আগেই থেকে দিয়ে রাখে ওই সংবাদমাধ্যম।

অধিনায়ক আর কেউ নন
নির্দিষ্ট সংবাদমাধ্যমের ডাকে সাড়া দিয়ে অধিকাংশ নেটিজেন যে বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান ডে দল তৈরি করেছেন, তাতে নেতা হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বেছে নেওয়া হয়েছে। কেউ কেউ মহারাজকে পরিচিত ওপেনিং স্লট ছেড়ে দিয়েছেন। কেউ বিসিসিআই সভাপতিকে মিডিল অর্ডারে ব্যাট করতে পাঠিয়েছেন। তবে বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান ডে দলের নেতা যে সৌরভই, তা এক কথায় মেনে নিয়েছেন সিংহভাগ নেটিজেনই।

উল্টো পথে বিপদ
বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতি ওয়ান ডে দল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদও দিয়েছেন কেউ কেউ। অনেকে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা কিংবা ইংল্যান্ডের গ্রেট অ্যালিস্টার কুককে ওই দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন। তাঁদের ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের বড় অংশ।

অধিনায়ক সৌরভের কৃতিত্ব
২০০০-এর ম্যাচ ফিক্সিং থেকে ঘুরে দাঁড়ানো ভারতীয় দলকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয় মহারাজের মুকুটে বিশেষ পালক যোগ করে। দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারানোর গৌবর ভুলবে না ভারতবাসী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications