তিন ভারতীয় রথির ছবি, আইসিসি-র পোস্ট ঘিরে নস্ট্যালজিক সোশ্যাল মিডিয়া

তিন ভারতীয় রথির ছবি, আইসিসি-র পোস্ট ঘিরে নস্ট্যালজিক সোশ্যাল মিডিয়া

করোনা ভাইরাসের জেরে বন্ধ রয়েছে ক্রিকেট। বাইশ গজ থেকে অনেক দূরে ঘরবন্দি অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কার্যত একই অবস্থা ক্রিকেট প্রেমীদেরও। দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সেই অবস্থাকে কিছুটা হলেও হালকা করেছে আইসিসি-র এক টুইট। তিন ভারতীয় রথিকে একই ফ্রেমে দেখে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ বারো হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও ব্যাপক প্রভাব ফেলেছে করোনা।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। একই কারণ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়েও দ্বিধায় পড়ে গিয়েছে আইসিসি। ফের কবে শুরু হবে ক্রিকেট, তাও নিশ্চিত করে বলতে পারছে না বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

এক ফ্রেমে সচিন-দ্রাবিড়-ধোনি

বৃহস্পতিবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে আইসিসি। সেই ছবিতে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, দ্য ওয়াল রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবির ওপরে লেখা 'থ্রোব্যাক থার্সডে'।

আবেগতাড়িত সোশ্যাল মিডিয়া

আইসিসি-র এই পোস্টে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া। স্মৃতির সরণী বেয়ে পিছনের দিকে হেঁটেছেন দেশের প্রত্যেক ক্রিকেট প্রেমী। তাঁদের মধ্যে কেউ তিন রথির মিলিত ক্রিকেট রেকর্ডের পরিসংখ্যান তুলে ধরেছেন।

ছবি সৌজন্যে অইসিসি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+