মান্ধানার শতরানে কাটল ১৮ বছরের খরা, হরমনপ্রীতদের কাছে চরম লজ্জার মুখে পড়ল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের রসদ বাড়িয়ে নিল ভারতের মহিলা ক্রিকেট দল। ২০০৭ সালে শেষবার অজিদের দেশের মাটিতে ওডিআইয়ে হারিয়েছিল ভারতীয় প্রমীলা বাহিনী।

এর ১৮ বছর ২০৬ দিন পর আজ অস্ট্রেলিয়াকে ওডিআইয়ে হারাল ভারত। হরমনপ্রীত কৌরদের কাছে অ্যালিসা হিলির দল হারল ১০২ রানে। এত বড় ব্যবধানে মেয়েদের ওডিআইয়ে কখনও পরাস্ত হয়নি অজিরা।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত। আজ ১০২ রানে জিতে সিরিজে সমতা ফেরালেন হরমনপ্রীত কৌররা। নিউ চণ্ডীগড়ে টস জিতে আজ ফিল্ডিং নেন হিলি। ভারত ৪৯.৫ ওভারে তোলে ২৯২ রান। ওপেনার স্মৃতি মান্ধানা ৭৭ বলে শতরান পূর্ণ করার পর ৯১ বলে ১১৭ রান করে সাজঘরে ফেরেন। মেরেছেন ১৪টি চার ও চারটি ছয়।

দীপ্তি শর্মা ৪০, রিচা ঘোষ ২৯, ওপেনার প্রতীকা রাওয়াল ২৫ ও স্নেহ রানা ২৪ রান করেন। হরমনপ্রীত করেন ১৭। ডার্সি ব্রাউন নেন ৩ উইকেট। জবাবে খেলতে নেমে ৪০.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় অজিরা। ক্রান্তি গৌড় তিনটি ও দীপ্তি শর্মা ২টি উইকেট পান। ১টি করে উইকেট দখল করেন রেণুকা সিং, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব।

এই জয়ের ফলে সিরিজ ১-১ করে ফেলল ভারত। ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা, যিনি এদিন দ্বাদশ ওডিআই শতরানটি হাঁকালেন। স্মৃতি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে দুটি শতরান করলেও দলকে জেতাতে পারিনি। ফলে আজ জেতায় ভালো লাগছে। বিশ্বকাপেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন স্মৃতি। আজ বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে ভারত। ব্যাটিং ও বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও ফিল্ডিংয়ে উন্নতি চাইছেন হরমনপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+