Smriti Mandhana: লন্ডনে ছুটি কাটাচ্ছেন স্মৃতি মান্ধানা, সঙ্গে রয়েছেন প্রেমিকও!

ভারতীয় মহিলা ক্রিকেটে ক্র্যাশ স্মৃতি মান্ধানা। শুধু তাঁর ব্যাটিং শৈলীতে নয় রূপেও মুগ্ধ অসংখ্য তরুণ। সুন্দরী এই ক্রিকেটারের প্রেম নিয়েও চর্চাও কম নয়। স্মৃতি মান্ধানা পলাশ মুচ্ছলের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনার মাত্রাকে আরও কয়েকগুণ উস্কে দিয়েছে।

বাংলাদেশ সফরের পর আপাতত ছুটিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লন্ডনে ছুটিতে কাটাতে গিয়েছেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। কিন্তু সঙ্গে গিয়েছেন কে? সমাজ মাধ্যমে ওভালের গ্যালারি থেকে একটি ছবি পোস্ট করেছেন স্মৃতি। সেখানেই চলছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্ট। ভারতীয় দলের ক্রিকেটার লন্ডনে থাকবেন অথচ অ্যাশেজ দেখবেন না তাই হয় নাকি।

পলাশ

কিন্তু কাহানি মে টুইস্ট অন্য জায়গায়। স্মৃতির মতোই গ্যালারির একই জায়গায় দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন পলাশ মুচ্ছলও। ফলে বলিউড সংগীতশিল্পীও যে ভারতীয় দলের সহ অধিনায়কের সঙ্গে রয়েছেন তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার দুই তারকা একসঙ্গে ছবি দিয়েছেন।


১৮ জুলাই ছিল মন্ধানার জন্মদিন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে দলের সঙ্গেই জন্মদিন কাটিয়েছেন মন্ধানা। কিন্তু স্মৃতিকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ পৌঁছে গিয়েছিলেন পলাশ। পদ্মাপারে গেলেও মন্ধানার জন্মদিন পালনের সময় পলাশ ছিলেন কি না তা জানা যায়নি।

তবে সমাজমাধ্যমের পাতায় মন্ধানাকে শুভেচ্ছা জানিয়েছেন পলাশ। তাঁর ও মন্ধানার একটি ছবি দিয়ে পলাশ লিখেছেন, ''শুভ জন্মদিন।'' পলাশকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার। জন্মদিনেই কী জল্পনায় সিলমোহর দিলেন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক।


বলিউড গায়কের সঙ্গে স্মৃতির প্রেম নিয়ে চর্চা চলছে। শেষ পর্যন্ত পলাশের প্রেমের সুরেই ধরা দিলেন স্মৃতি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধনা এর আগে পলাশের ছবি শেয়ার করেছেন, যার কারণে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

যদিও তারা কেউই মিডিয়াতে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি এবং তাদের সম্পর্কের বিষয়ে কখনও কথা বলেননি। তবে তাদের গোপন ছবি এবং পলাশ মুছালের বাহুতে এসএম ট্যাটু তাদের ভালোবাসার প্রমাণ।

এশিয়া কাপে খেলতে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না হরমনপ্রীত কৌর। ফলে ভারতীয় দলের নেতৃত্বারে ভার থাকবে মান্ধানার উপরই। তার আগে কিছুটা হালকা মেজাজেই সময় কাটাচ্ছেন মুম্বইয়ের এই মহিলা ক্রিকেটার। ভক্তরা অপেক্ষা করছেন বলিউডের সঙ্গে আরও এক ক্রিকেটারের যোগসূ্‌ত্রের। সব মিলিয়ে চর্চায় স্মৃতি পলাশ সম্পর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+