SL vs IND: সুপার ওভারে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা! রিঙ্কু ও সূর্যর অবিশ্বাস্য বোলিংয়ে ভারতের 'সুন্দর' জয়

SL vs IND: কার্যত হারা ম্যাচ প্রথমে সুপার ওভারে নিয়ে যাওয়া। আর তারপরই সহজ জয় ছিনিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ হোয়াইটওয়াশ করেই জিতল ভারত।

রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব শেষ ২ ওভারে চমকপ্রদ বোলিং করেন। তারপর সুপার ওভারেও দাপট ওয়াশিংটন সুন্দরের। ফলে গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারত প্রথম সিরিজেই জিতল ৩-০ ব্যবধানে।

SL vs IND

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে। শুভমান গিল ৩৯, রিয়ান পরাগ ২৬, ওয়াশিংটন সুন্দর ২৫, শিবম দুবে ১৩, যশস্বী জয়সওয়াল ১০, রিঙ্কু সিং ১ রান করেন। টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন সঞ্জু স্যামসন।

খাতা খুলতে পারেননি মহম্মদ সিরাজ। রবি বিষ্ণোই ৮ রানে অপরাজিত থাকেন। মাহিশ থিকশানা তিনটি, ওয়ানিন্দু হাসারঙ্গা ২টি এবং চামিন্দু বিক্রমাসিংঘে, আসিথা ফার্নান্দো ও রমেশ মেন্ডিস ১টি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা জেতা ম্যাচ কোনওরকমে টাই করে। আগে ৩০ রানে ৯ উইকেট বা ৩১ রানে ৭ উইকেট হারিয়েছিল। ৪.১ ওভারে ২২ রানের মধ্যে শ্রীলঙ্কা ৭ উইকেট হারায়। ফলে শেষ অবধি ৮ উইকেটে ১৩৭ রানে পৌঁছয় তারা।

কুশল মেন্ডিস ৪৩, কুশল পেরেরা ৪৬ ও পাথুম নিসঙ্কার ২৬ ছাড়া কেউ পাঁচ রানেও পৌঁছতে পারেননি। শেষ ২ ওভারে দরকার ছিল ৯ রান। তাও তুলতে পারল না চরিথ আসালঙ্কার দল। টি২০ আন্তর্জাতিকে প্রথমবার বল করতে গিয়ে রিঙ্কু সিং ১ ওভারে ৩ রান দিয়ে ২টি ও সূর্য শেষ ওভারে ৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।

ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৩ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন দুটি করে উইকেট। খলিল আহমেদ ৩ ওভারে ২৮, মহম্মদ সিরাজ ৩ ওভারে ১১ ও রিয়ান পরাগ ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেট পাননি। সিরাজকে বল না দিয়ে সূর্য নিজেই শেষ ওভার করেন এবং শ্রীলঙ্কাকে টার্গেটে পৌঁছতে দেননি।

খেলা গড়ায় সুপার ওভারে। শ্রীলঙ্কা তিন বল খেলে ২ রানের বেশি তুলতে পারেনি। তিন বল বাকি থাকতেই হারায় ২ উইকেট। পরপর দুই বলে কুশল পেরেরা ও পাথুম নিসঙ্কাকে ফেরান ওয়াশিংটন সুন্দর। এরপর মাহিশ থিকশানার প্রথম বলেই চার মেরে ভারতের জয় তথা ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেন সূর্য। ২ অগাস্ট থেকে কলম্বোয় শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+