SL vs IND: গম্ভীর ফের ভাঙন ধরালেন কেকেআর শিবিরে, ভারতের কোচিং স্টাফের চাকরি বাঁচল একজনেরই

SL vs IND: ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হলেও এখনও বিসিসিআই সরকারিভাবে জানায়নি হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কোচিং বা সাপোর্ট স্টাফ হিসেবে কারা থাকবেন।

যদিও ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ফিল্ডিং কোচ টি দিলীপের চাকরি বহাল থাকছে। সেই সঙ্গে কোচিং স্টাফ হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে।

SL vs IND

উল্লেখ্য, গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকার সময় থেকেই দুশখাতে তাঁর আস্থাভাজন ও বিশ্বস্ত সঙ্গী। কেকেআরের ব্য়াটিং কোচ হিসেবে অভিষেক নায়ার যেমন সাফল্য পেয়েছেন, তেমনই মুম্বইয়ের প্রাক্তন এই ব্যাটারের পরামর্শ ব্যক্তিগতভাবে নিয়ে দেশের অনেকেই উপকৃত।

টি দিলীপের ফিল্ডিং কোচ হিসেবে পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। ভারতের ফিল্ডিংয়ের মানের উন্নতি ঘটেছে। চমকপ্রদ ক্যাচ ধরছেন ক্রিকেটাররা। টি দিলীপ সব ম্যাচেই সেরা ফিল্ডারের মেডেল প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। ড্রেসিংরুমে পরিবেশ ভালো রাখতেও তিনি সদর্থক ভূমিকা নিয়ে থাকেন।

দিলীপের টিম বন্ডিং এক্সারসাইজেও উপকৃত ভারতীয় দলের ক্রিকেটাররা। ফলে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে-সহ অনেকের চুক্তি নবীকরণ না হলেও টি দিলীপ স্বপদে বহাল থাকছেন। জানা যাচ্ছে, অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে ভারতীয় দলের সহকারী কোচ নিযুক্ত হয়েছেন।

বোলিং কোচ হওয়ার দৌড়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী মর্নি মরকেলই এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। গৌতম গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন, সেখানে তাঁর সঙ্গে ২ বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মরকেল। তাঁর সঙ্গে কথা হয়েছে বিসিসিআই কর্তাদের।

অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে দুজনেই আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের সাপোর্ট স্টাফের ভূমিকা পালন করছিলেন। তাঁরা ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় কেকেআরের কোচিং স্টাফ ও মেন্টর পদেও বদল অবশ্যম্ভাবী হয়ে পড়ল।

সোমবারই ভারতীয় দল শ্রীলঙ্কা রওনা হচ্ছে। দিলীপ ও নায়ার সেদিনই দলের সঙ্গে যাচ্ছেন। তবে দুশখাতে কবে যোগ দেবেন তা স্পষ্ট নয় এখনও। তিনি মেজর লিগ ক্রিকেটে এলএ নাইট রাইডার্সের কোচিং স্টাফের অংশ। তিনি সরাসরি কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন।

সোমবার বেলা ১টায় মুম্বই থেকে চার্টার বিমানে কলম্বো যাবে ভারতীয় দল। ২২ জুলাই আন্ধেরির এক পাঁচতারা হোটেলে হেড কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় দলের নবনিযুক্ত টি২০ আন্তর্জাতিক অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠক করবেন। বিসিসিআই সচিব জয় শাহ কলম্বোয় রয়েছেন, সেখানে চলছে আইসিসির বার্ষিক কনফারেন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+