Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নেই অরিজিৎ, সুরে-গ্ল্যামারে ইডেন মাতাবেন কারা? জানাল বিসিসিআই

আগামী শনিবার আইপিএলের ১৮তম সংস্করণের বোধন। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবি। এই ম্যাচের আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেহেতু ২০২৪ সালের আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে কেকেআরের ঘরের মাঠ ইডেনে। দীর্ঘদিন পর আবার ইডেন সাক্ষী থাকতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের।

আইপিএল মানে শুধু ক্রিকেট নয় একইসঙ্গে ভরপুর বিনোদন সঙ্গে গ্ল্যামারের মিশেল। উদ্বোধনী অনুষ্ঠানে পারফরমেন্স করবেন কারা? তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চা চলছিল। নানা নাম উঠে আসছিল উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে। শেষ পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শিল্পীদের নাম।

shreya Ghosal Disha Patani

প্রাথমিকভাবে নাম শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের। এর আগেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। তবে কলকাতার দর্শকরা কিন্তু অরিজিৎ-এর শো থেকে বঞ্চিতই থাকতে চলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বুধবার যে সমস্ত শিল্পীদের নাম ঘোষণা করেছে বিসিসিআই তার মধ্যে নেই অরিজিৎ সিংয়ের নাম।

অরিজিৎ সিংয়ের নাম না থাকলেও আছেন এক বাঙালি সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। বলিউডের মহিলা সঙ্গীত শিল্পীদের মধ্যে বর্তমানে এক নম্বরেই আছেন শ্রেয়া ঘোষাল। আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার সুরে মাততে চলেছে ইডেন গার্ডেন্স। বাংলা থেকে হিন্দি শ্রেয়ার হিট গানের সংখ্যা কম নয়। ফলে শ্রেয়ার সুরের জাদুতে আরও একবার মুগ্ধ হতে তৈরি কলকাতা।

শুধু শ্রেয়া ঘোষাল নয় একইসঙ্গে থাকবে গ্ল্যামার ছটাও। দিশা পাটানি পারফরম্যান্স করবেন।মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক - ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে ক্যাপ্টেন কুলের প্রথম প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল দিশাকে।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যে ছটা থেকে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান তবে কতক্ষণের হবে সে বিষয়ে এখনো পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ৩০ মিনিটের একটা উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে শনিবার আরসিবি বনাম কেকেআর ম্যাচের আগে। এবার শুধু প্রথম ম্যাচেই নয় অন্য সব ভেন্যুতেই উদ্বোধনী অনুষ্ঠান করতে পারে বোর্ড, এমনই খবর আছে। ফলে চমক কিন্তু থাকছে আইপিএলে।

বৃহস্পতিবারই আইপিএলের সব অধিনায়কদের নিয়ে মুম্বইয়ে অনুষ্ঠান আছে। সেখানেই ফটোশ্যুট হবে অধিনায়ককদের। উল্লেখ্য শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে বোর্ডের বৈঠকও হবে কলকাতায়। এদিকে রাম নবমীর দিনে লখনউ কেকেআর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন বদলের কথা জানিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+