IPL 2024: সচিনকে দেখতে লুকিয়ে স্টেডিয়াম ঢোকা থেকে আইপিএল দলের অধিনায়ক, গিল শোনালেন যাত্রাপথের কথা
রবিবার থেকেই পথ চলা শুরু হচ্ছে অধিনায়ক শুভমান গিলের। নেতৃত্বের চাপ নিয়ে ব্যাট হাতে কতটা সফল হতে পারেন গিল সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। নতুন ইনিংস শুরুর আগে গিল ফিরে গিয়েছেন তাঁর শৈশবের স্মৃতিতে। একজন ফ্যান বয় থেকে দলের অধিনািয়ক, আইপিএল যেন শুভমানের কাছে এক স্বপ্ন পূরণের মঞ্চ।
রবিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়া পরবর্তী অধ্যায়ে গুজরাত দলের অধিনায়ক হয়েছেন গিল, যিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের প্রিন্স উপাধি পেয়েছেন। জীবনের স্মরনীয় দিনে এসেও গিল ভোলেননি তাঁর শৈশবের স্মৃতিকে।

গিলের কথায়, আমার মনে আছে ২০০৯ সালে, ছোটবেলায় আইপিএল খেলোয়াড়দের দেখার জন্য স্টেডিয়ামে ঢুকেছিলাম তারপর এখন একটি আইপিএল দলের অধিনায়ক আমি, এটি একটি দুর্দান্ত যাত্রা আমার জন্য। আমার মনে আছে প্রথমবার যখন আমি লুকিয়ে গেট স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করেছিলাম, নিরাপত্তারক্ষীরা আমাকে এবং আমার অন্যান্য বন্ধুদের তাড়া করেছিলেন।'
একইসঙ্গে গিল বলেছেন, সেদিন মুম্বই ইন্ডিয়ান্স অনুশীলন করছিল আমরা ব্রেট লির সাথে ছবি তুলেছিলাম, আমরা সাঙ্গাকারার ও মাহেলা জয়াবর্ধনের সাথে দেখা করেছিলামন। এমনকি সচিন স্যারকে দেখতে পেরেছিলাম। এটা আমার জন্য দারুণ একটা যাত্রা। আমি ভাগ্যবান জীবনে এখনও পর্যন্ত যা অর্জন করতে পেরেছি।'
𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻 𝗦𝗵𝘂𝗯𝗺𝗮𝗻 𝗚𝗶𝗹𝗹 𝘀𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 🗣️
— IndianPremierLeague (@IPL) March 24, 2024
From sneaking inside the stadium to watch an IPL game to becoming the youngest Captain of #TATAIPL 2024 👏👏
Hear from the @gujarat_titans skipper ahead of tonight's Super Sunday #GTvMI clash 🏟️@ShubmanGill pic.twitter.com/myRFMvZnrP
প্রথমবার গুজরাট টিমকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। পঞ্জাবের ছেলের হয়তো তাই রবি-রাতের জন্য আর তর সইছে না। ক্যাপ্টেন্সির নতুন পরীক্ষার আগে শুভমানের গলায় আত্মবিশ্বাসের সুরই শোনা গিয়েছে। এ বার দেখার ঘরের মাঠে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের বিরুদ্ধে শুভমন কেমন পারফর্ম করেন।
আসন্ন মরশুমে লক্ষ্য সম্পর্কে গিল জানিয়েছেন, 'আমি নির্দিষ্ট কোনও লক্ষ্য নিয়ে নামছি না। মরশুম শেষে আমি এবং আমার দল যেন খুশি থাকি সেটাই লক্ষ্য। প্রচুর ভালো স্মৃতি যেন থাকে।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications