Zim vs Ind T20Is: নেতৃত্বের পরীক্ষায় সফল গিল, জিম্বাবোয়ে সিরিজ থেকে ভারতের প্রাপ্তির তালিকা জানুন
টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রথম সফর ছিল জিম্বাবোয়ে। পাঁচ ম্যাচের এই টি২০ সিরিজ সিনিয়রদের বিশ্রাম দিয়ে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে খেলতে পাঠায় বিসিসিআই। চার ম্যাচ শেষেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয়। রবিবারের পঞ্চম ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তরুণ ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টের আস্থার মান রাখলেন।
এই সিরিজে অভিষেক শর্মা, রিয়ান পরাগ, তুষার দেশপাণ্ডের মতো আইপিএলে ভালো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়।নেতৃত্বের ভার দেওয়া হয় শুভমান গিলকে। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে ভারত। একটি ম্যাচ শুধু হেরেছে। শেষ ম্যাচের আগেই সিরিজের ফয়শালা হয়ে গিয়েছে। এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তি কি? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ওপেনিং জুটিতে ভরসা দিলেন গিল-যশস্বী। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটিই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলেছে। এছাড়াও তৃতীয় টি২০ ম্যাচেও গিল-যশস্বীর ওপেনিং জুটি ভালো রান তোলে। টি২০-তে ওপেনিং জুটির সমস্যা কাটাতে পারে এই জুটি।
অভিষেক শর্মা প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করলেন অভিষেক।জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৬ বলে শতরান করলেন অভিষেক। আটটি ছক্কা মারেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাঁকে এই রকম ভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল। সুযোগ পেলে তিনি যে ভবিষ্যতে আরও এই ধরনের ইনিংস খেলতে পারবেন সেই আভাস প্রথম সিরিজেই দিলেন।
মিডল অর্ডারে ভরসা দিলেন ঋতুরাজ গাইকোয়াড়। এই সিরিজে দ্বিতীয় ম্যাচে ঋতরাজ ৭৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং একটি ছক্কা। সুযোগ পেয়ে কার্যকরী ভূমিকা নিয়েছেন।
এবার আসা যাক বোলিং বিভাগের কথায়, প্রতিটি ম্যাচেই বোলিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তবে সব ম্যাচেই প্রত্যাশা অনুসারে বোলিং করেছেন মুকেশ, খলিল, রবি বিষ্ণোই, ওয়াশিংযন সুন্দররা। অল আউন্ডার হিসাবে এই সিরিজে নিজের দক্ষতার ছাপ রাখলেন ওয়াশিংটন। সব মিলিয়ে জিম্বাবোয়ে সফর থেকে ভারতের প্রাপ্তি কম নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications