IPL 2021: ছন্দে শুভমান গিল! সানরাইজার্সের বিরুদ্ধে দাপুটে জয়ে আইপিএলে শেষ চারের দিকে কেকেআর
আইপিএলের প্লে অফের দৌড়ে সুবিধাজনক জায়গায় কলকাতা নাইট রাইডার্স। আজ দুবাইয়ে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। ২ বল বাকি থাকতেই। জয়ের জন্য প্রয়োজন ছিল ১১৬। কেকেআরের হয়ে সর্বাধিক রান শুভমান গিলের। ১০টি চারের সাহায্যে ৫১ বলে ৫৭ রান করেন তিনি। ১২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। এদিন তিনি আইপিএলে চার হাজার রান পূর্ণ করলেন।

6⃣th win of the season @KKRiders! 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 3, 2021
A comfortable victory for @Eoin16 & Co. as they beat #SRH by 6⃣ wickets 👍 👍 #VIVOIPL #KKRvSRH
Scorecard 👉 https://t.co/Z5rRXTNps5 pic.twitter.com/lQINO8DijE
টার্গেট বড় ছিল না। কিন্তু তা সত্ত্বেও ম্যাচের ফয়সালা শেষ ওভারে হল উইকেটের কারণেই। অন্তত তেমনটাই দাবি দীনেশ কার্তিকের। ৪.৪ ওভারে দলের ২৩ রানের মাথায় জেসন হোল্ডারের বলে কেন উইলিয়ামসনের ম্যাচের সেরা ক্যাচ প্যাভিলিয়নে ফেরায় ভেঙ্কটেশ আইয়ারকে। ১৪ বলে ৮ রান করেন তিনি। সপ্তম ওভারের চতুর্থ হলে রশিদ খান ফেরান রাহুল ত্রিপাঠিকে। তিনি ৬ বলে ৭ রান করেন। এরপর নীতীশ রানা ও শুভমান গিল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কেকেআরকে। টি ২০ বিশ্বকাপের আগে স্বস্তি দিয়ে ফর্মে থাকার ইঙ্গিত দিলেন কেকেআরের ওপেনার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

১৬.৩ ওভারে গিল যখন আউট হন তখন কেকেআরের জিততে প্রয়োজন ২২ রান। শুভমান গিলের উইকেটটি পান সিদ্ধার্থ কৌল। ১৮তম ওভারের শেষ বলে নীতীশ রানা ৩৩ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর দলকে টেনে নিয়ে যান দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যান। কার্তিকের বাউন্ডারিতেই কেকেআরের জয় নিশ্চিত হয়। চার ওভারে ৩২ রানের বিনিময়ে ২ উইকেট নেন জেসন হোল্ডার। উইকেট না পেলেও অভিষেক ম্যাচে গতিতে নজর কাড়লেন জম্মু ও কাশ্মীরের পেসার উমরান মালিক। কেকেআরের যে নেট রান রেট রয়েছে তাতে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালেই শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলবে ইয়ন মর্গ্যানের দল।
Played Lad 👌🏻
— IndianPremierLeague (@IPL) October 3, 2021
A calculative half century from KKR 💜 opener @ShubmanGill 💥👏🏻 #VIVOIPL #KKRvSRH
Follow the match 👉 https://t.co/Z5rRXTNps5 pic.twitter.com/Ipko4nS4VH
১৩ ম্যাচে পাঞ্জাব কিংসের পয়েন্ট ১০। ফলে লোকেশ রাহুলদের কাজটা বেশ কঠিন, কার্যত তাঁদের বিদায় হয়েই গিয়েছে আজকের পরাজয়ের পর। পয়েন্ট সমান হলেও রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের হাতে দুটি করে ম্যাচ রয়েছে। ফলে চার নম্বর জায়গা দখলের জন্য কেকেআর, রাজস্থান ও মুম্বই সব দলই খুব বেশি হলে পৌঁছাতে পারে ১৪ পয়েন্টে। পাঞ্জাব শেষ ম্যাচে জিতলে হবে ১২ পয়েন্ট। ফলে চার নম্বর দল হওয়ার লড়াই বেশ জমজমাট। দল জেতায় স্বাভাবিকভাবেই খুশি ইয়ন মর্গ্যান। ভালো ক্রিকেট খেলেই শেষ চার নিশ্চিত করতে চাইছেন তিনি। শুভমান গিল ও শাকিব আল হাসানের প্রশংসাও করেছেন নাইট অধিনায়ক। আজকের ম্যাচ গ্যালারিতে বসে দেখলেন সানরাইজার্সের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ICYMI: Hi 👋🏻@SunRisers 🧡 fans here's @davidwarner31 sending you a wave 😊#VIVOIPL | #KKRvSRH pic.twitter.com/mFej5lRiz7
— IndianPremierLeague (@IPL) October 3, 2021












Click it and Unblock the Notifications