সিডনি মাত করে আবেগঘন রো-কো, মুগ্ধতা প্রকাশ শুভমানের
রোহিত শর্মার অপরাজিত শতরান। বিরাট কোহলির অপরাজিত অর্ধশতরান। অবিচ্ছেদ্য রো-কো জুটিতে দেড় শতাধিক রান ওঠায় সিডনিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারত।
১-২ ব্যবধানে সিরিজ হারলেও সবচেয়ে ইতিবাচক রোহিত ও বিরাটের চেনা ছন্দে থাকা। দুজনেই অস্ট্রেলিয়ায় ডাউন আন্ডারে কেরিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন।

প্রথম দুটি ম্যাচে শূন্য করেছিলেন বিরাট, ভারত হেরেছিল। আজ তিনি দুরন্ত ইনিংস খেললেন। দল জেতায় খুশি বিরাট। তিনি বললেন, এই পর্যায়ে এসেও খেলা অনেক কিছু দেখায়। যখন আপনার অনুকূলে কিছু যায় না, তখন ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং হয়। আর সেই পরিস্থিতিই আমার থেকে সেরাটা বের করে আনে।
বিরাট এদিন প্রথম রান নেওয়ার পর রোহিতের দিকে তাকিয়ে যে ইশারা করেন তাতেই বোঝা গিয়েছিল এই রানটা তাঁর কাছে কতটা গুরুত্বের। তারপর ব্যাট করলেন চেনা ছন্দেই। কোহলির কথায়, রোহিতের সঙ্গে ব্যাট করা সহজ, এবং আমি খুশি যে আমাদের জুটিটাই ম্যাচ শেষ করল। প্রথম থেকেই আমরা খেলাটা ভালোভাবে বুঝেছিলাম। এভাবেই সাফল্য আসে। এমনকী অনেকটা আগেই আমরা বুঝে গিয়েছিলাম আমরা প্রতিপক্ষের থেকে ম্যাচটি ছিনিয়ে নিতে পারি।
কোহলি আরও বলেন, সব কিছুর শুরুটা হয়েছিল ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, দেশের মাটিতে ওডিআইগুলিতে। তারাও জানে যে আমরা যদি ২০ ওভার একসঙ্গে ব্যাট করি, তবে খেলাগুলিতে জেতা নিশ্চিত হয়ে যায়। আমরা এই দেশে আসতে ভালোবাসি এবং আমাদের কিছু সেরা খেলা এখানেই খেলেছি। দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান কোহলি। উল্লেখ্য, তিনি ব্যাট করতে নামার সময় সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।
পয়া সিডনিতে আরও একটি শতরান। যদিও এই সিডনি টেস্টেই তিনি দলের স্বার্থে সরে গিয়েছিলেন। রোহিত শর্মা এদিন বলেন, এইখানে এসে খেলাটা আমি সবসময়ই ভালোবাসি। ২০০৮ সালের প্রিয় স্মৃতিগুলো আছে। জানি না, আমরা আবার অস্ট্রেলিয়াতে আসব কিনা। আমরা যে সম্মানই অর্জন করি না কেন, ক্রিকেটটাকে আমরা উপভোগ করি। আমরা পার্থে নতুন করে শুরু করেছিলাম। আমি এভাবেই বিষয়গুলো দেখি।
রোহিতের কথায়, অস্ট্রেলিয়ায় পরিস্থিতি কঠিন হবে সেটা জানাই। এখানে ভালো মানের বোলার আছেন। পরিস্থিতিগুলো বোঝা দরকার এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত। অনেক দিন খেলা হয়নি, তাই ভালো প্রস্তুতি হলো। কিছুটা আত্মবিশ্বাসী হয়ে এসেছিলাম। আমরা সিরিজটা জিততে পারিনি-তবুও অনেক ইতিবাচক দিক নিয়ে ফিরব। তরুণ দল, তাঁদের জন্য অনেক শেখার বিষয় থাকবে। আমার মনে আছে, যখন আমি দলে এসেছিলাম, সিনিয়ররা কীভাবে আমাদের সাহায্য করেছিলেন, এখন আমাদেরও একই কাজ করার পালা। অস্ট্রেলিয়ায় বা শুধু বিদেশে খেলাটা কখনোই সহজ নয়। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে, তাঁদের খেলার পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে হবে। এত বছর পরও অস্ট্রেলিয়াতে আমি এখনও মূল বিষয়গুলির উপর জোর দিই। সাধারণভাবে আমি অস্ট্রেলিয়ায় খেলতে ভালোবাসি। এসসিজি-তে আমার ভালো স্মৃতি আছে-দারুণ পিচ, মাঠ আর দর্শক। আমি এভাবেই খেলতে ভালোবাসি। আশা করি তা চালিয়ে যেতে পারব।
ভারত অধিনায়ক শুভমান গিল ওডিআই অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই হারলেন। তবে এদিনের জয়ের পর বললেন, আমরা প্রায় নিখুঁত একটা খেলা খেলেছি। মাঝের ওভারগুলোতে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমাদের স্পিনাররা এই সময় নিয়ন্ত্রিত বোলিং করেছেন। পেসাররা গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিয়েছেন। হর্ষিত মাঝের ওভারগুলিতে জোরে বল করেছেন, এই গুণমানটা আমাদের দরকার। আর রোহিত, কোহলি বহু বছর ধরে এমনভাবেই খেলে আসছেন। তাঁদের ব্যাট করতে দেখতে দারুণ লাগে। সিডনি স্পেশ্যাল গ্রাউন্ড। সেখানে ওডিআই অধিনায়ক হিসেবে প্রথম জয়ের সাক্ষী থাকলাম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications