Shubman Gill: ৪৫০ কোটির চিটফান্ড কেলেঙ্কারি! সিআইডির তলবের মুখে শুভমান গিল-সহ গুজরাত টাইটান্সের ৪ ক্রিকেটার

Shubman Gill: শুভমান গিল সিডনি টেস্টে ভারতের একাদশে প্রত্যাবর্তন করতে চলেছেন। তবে দেশে ফিরেই তাঁকে পড়তে হবে গুজরাতের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে।

৪৫০ কোটি টাকার পঞ্জি স্কিমের দুর্নীতির তদন্ত করছে সিআইডি। তাতেই ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নাম এসেছে শুভমান দিল-সহ গুজরাত টাইটান্সের ৪ ক্রিকেটারের।

Shubman Gill

আমেদাবাদ মিররে প্রকাশিত খবর অনুযায়ী, শুভমান যেহেতু অস্ট্রেলিয়া সফরে রয়েছেন, সে কারণেই তাঁকে তলবের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। শুভমান গিলের সঙ্গে সিআইডি যাঁদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে তাঁরা হলেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও মোহিত শর্মা।

চিটফান্ড কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ভূপেন্দ্রসিং জালাকে জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এই পঞ্জি স্কিমে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা রেখেছিলেন শুভমান। বাকিরা তুলনায় কম। কিন্তু ক্রিকেটারদের টাকা ফেরাতে পারেনি সংস্থাটি।

জালার চিটফান্ড সংস্থার অফিস খোলা হয়েছিল গুজরাতের বিভিন্ন জেলায়। তালোড়, হিম্মতনগর, ভদোদরা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার এজেন্টরা বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। হাই রিটার্নের আশ্বাস দেওয়া হয়েছিল।

আইসিআইসিআই ও আইএফসি ব্যাঙ্কের মাধ্যমে ৬ হাজার কোটি টাকা জালার সংস্থা সংগ্রহ করেছিল বলে অভিযোগ। গিল এই স্কিমে ১.৯৫ কোটি টাকা রেখেছিলেন বলে খবর। গিল-সহ গুজরাত টাইটান্সের যে ক্রিকেটাররা এই স্কিমে টাকা রেখেছিলেন তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহেই তলবের পথে সিআইডি।

তদন্তকারীরা এমনটাও খতিয়ে দেখছেন, লগ্নিকারীদের আস্থা অর্জনে শুভমান-সহ গুজরাত টাইটান্সের তারকাদের বিনিয়োগের বিষয়টি প্রচারে তুলে ধরা হয়েছিল কিনা। সেটা হয়ে থাকলে পরোক্ষে তা লগ্নিকারীদের প্রভাবিত করার বড় প্রমাণ। সংস্থা সম্পর্কে অভিযোগ ওঠার পর ক্রিকেটারদের কী বক্তব্য তা জানতে চাইছেন তদন্তকারীরা।

মাসখানেক ধরে খোঁজাখুঁজির পর জালাকে গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছে। বিজেড ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে হাই রিটার্নের লোভ দেখিয়ে অর্থ সংগ্রহ করা ও প্রতারণার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা জেনেছেন, জালা ১০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনলেও লগ্নিকারীদের প্রত্যাশামতো অর্থ ফেরাননি।

এই মামলায় এখনও অবধি ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যে অ্যাকাউন্ট্য়ান্টরা জালার সংস্থার লেনদেনের বিষয়টি দেখতেন তাঁদের উপরও নজর রয়েছে সিআইডির। সিআইডির দাবি, লগ্নিকারীদের বার্ষিক ৩৬ শতাংশ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জালা যে আলাদা খাতায় সব লিখে রাখতেন, সেটিও বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা হচ্ছে। ক্রিকেটারদের ভূমিকা এই সংস্থায় কী ছিল, সেটাও তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+