ভারতের টি২০ দলে ফিরলেন শ্রেয়স, সুন্দরের বদলি হিসেবে ডাক পেলেন বিষ্ণোই
ভারত-নিউজিল্যান্ডের মধ্যে আসন্ন পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য বিসিসিআই নির্বাচকরা ওয়াশিংটন সুন্দর এবং তিলক বর্মার পরিবর্তে রবি বিষ্ণোই ও শ্রেয়স আইয়ারকে দলে নিলেন। ২১ জানুয়ারি থেকে এই সিরিজটি শুরু হচ্ছে।
শ্রেয়সকে নেওয়া হয়েছে প্রথম তিন ম্যাচের জন্য। কারণ, কারণ তিলক বর্মা পুরো সিরিজ থেকে বাদ পড়েননি।

স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর গত ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে বোলিং করার সময় পাঁজরে অস্বস্তি অনুভব করেন। স্ক্যান রিপোর্টে তাঁর 'সাইড স্ট্রেন' ধরা পড়ে। কিছুদিন বিশ্রামের পর তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে (CoE) যাবেন চোটের চিকিৎসার জন্য। চলতি ওয়ান ডে সিরিজে তাঁর বদলি হিসেবে আয়ুষ বাদোনিকে দলে নেওয়া হয়েছে।
অন্যদিকে, মিডল-অর্ডার ব্যাটার তিলক বর্মা সম্প্রতি রাজকোটে অণ্ডকোষে অস্ত্রোপচারের কারণে প্রথম তিনটি টি২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন শ্রেয়স আইয়ার। তারপর এতদিন টি২০ আন্তর্জাতিক দলে তিনি সুযোগ পাননি। তিলকের পরিবর্ত হিসেবে এবার তিনি ডাক পেলেন।
গত আইপিএল ফাইনালের পর তিনি কোনও টি২০ খেলেননি এবং প্লীহার চোটের কারণে সৈয়দ মুস্তাক আলি টি২০-তেও নামতে পারেননি। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার পর তিনি বর্তমানে ভারতের ওয়ান ডে সিরিজে খেলছেন।
লেগ স্পিনার রবি বিষ্ণোই প্রায় এক বছর আগে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর তিনি বিজয় হাজারে ট্রফিতেও খেলেন, যেখানে সাত ম্যাচে ৮.৭২ ইকনমি রেটে ৯ উইকেট নেন।
ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের এই টি২০ সিরিজ ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে। এরপর ২৩ জানুয়ারি রায়পুরে, ২৫ জানুয়ারি গুয়াহাটিতে, ২৮ জানুয়ারি বিশাখাপত্তনমে এবং ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের আগে ভারতের এটিই শেষ আন্তর্জাতিক সিরিজ।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের সংশোধিত টি২০ দল-সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (প্রথম তিন টি২০), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবি বিষ্ণোই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications