IPL 2024: আইপিএলের খেতাবে দাপট ভারত-অস্ট্রেলিয়ান অধিনায়কদেরই, শ্রেয়স-কামিন্স বাড়াবেন শুধু সংখ্যা
রবিবার রাতে আইপিএলের সপ্তদশ ফাইনাল। এর আগে ১৬টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৬বারই আইপিএল খেতাব জয় সীমাবদ্ধ থেকেছে ভারত এবং অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যেই। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ভারত এবং অস্ট্রেলিয়ার ছাড়া আর অন্য কোন দেশের অধিনায়ক এই ট্রফি জিততে পারেননি। এমনকি রবিবার সেই ধারায় অব্যাহত থাকছে.
কেকেআর বা সানরাইজার্স হায়দরাবাদ, ট্রফি যে দলই জিতুক ক্যাপ্টেন হিসেবে বিজয়ী হবেন হয় ভারতীয় শ্রেয়স আইয়ার অথবা অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে এখনও পর্যন্ত চারজন ভারতীয় অধিনায়ক এই ট্রফির বিজয়ী হয়েছেন অন্যদিকে এই তালিকায় রয়েছেন তিনজন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শ্রেয়াস হবেন পাঁচ নম্বর বিজয়ী ভারতীয় অধিনায়ক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ এই ট্রফি জিতলে চতুর্থ অস্ট্রেলিয়ান হবেন কামিন্স।

রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার এই ট্রফি জিতিয়েছেন। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ এই পাঁচটি সালে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ট্রফি জিতেছে। অন্যদিকে ধোনির ক্যাবিনেটে রয়েছে পাঁচটি আইপিএল ট্রফি। ক্যাপ্টেন কুল চেন্নাইকে আইপিএল ট্রফি জিতিয়েছেন ২০১০- ২০১১-২০১৮ ২০২১ এবং ২০২৩ সালে। গৌতম গম্ভীর কেকেআরকে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতিয়েছেন। ২০২২ সালে গুজরাতকে আইপিএল ট্রফি জেতান ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
রবিবার শ্রেয়স আইয়ারের সামনে সুযোগ রয়েছে পঞ্চম ভারতীয় হিসেবে এই তালিকায় নিজের নাম নথিভুক্ত করার। অন্যদিকে ২০০৮ সালে শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়ে আইপিএল ট্রফি জিতে ছিলেন। ২০০৯ সালের ডেকান চার্জাসকে আইপিএল ট্রফি জিত্তন আরও এক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল ট্রফি বিজয়ী হয় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে।
চলতি মরশুমে ফের একবার ট্রফি জয়ের সামনে হায়দরাবাদ। তাদেরও এবার নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ সিরিজ, একদিনের বিশ্বকাপ। বিগত এক ১ বছরে তিনটি ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে প্যাট কামিন্সের নাম, তাও অধিনায়ক হিসেবে। এবার তাঁর সামনে সুযোগ আইপিএল ট্রফি জয়ের।












Click it and Unblock the Notifications