Duleep Trophy: দলীপে ব্যর্থ শ্রেয়স-সহ টেস্ট দলে কামব্যাকের লক্ষ্যে থাকা অনেকেই, দুরন্ত ব্যাটিং অক্ষরের

Duleep Trophy: দলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা। ফলে অনেকের কাছেই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা টেস্ট দলে কামব্যাক করতে চান।

ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালরা প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন। ভারতীয় সি বনাম ভারতীয় ডি দলেও অনেকের দিকে আজ নজর ছিল নির্বাচকদের।

Duleep Trophy -

ভারতীয় ডি দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। ভারতীয় সি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দুজনের কেউই এদিন ব্যাট হাতে সাফল্য পেলেন না। অনন্তপুরে এদিন টস জিতে ফিল্ডিং নেয় ভারতীয় সি দল। ৪৮.৩ ওভারে ১৬৪ রানে শেষ ভারতীয় ডি দল।

স্কোরবোর্ডে ৩৪ রান ওঠার ফাঁকে শ্রেয়সের দলের পাঁচ উইকেট পড়ে যায়। ৪৮ রানে পড়ে ষষ্ঠ উইকেট। শ্রেয়স ব্যাট করতে নেমেছিলেন তিনে। তিনি ১টি চারের সাহায্যে ১৬ বলে ৯ রান করে বিজয় কুমার ভিশাকের বলে কট বিহাইন্ড হন। অথর্ব তাইড়ে ৪ ও যশ দুবে ১০ রান করেন।

দেবদত্ত পাড়িক্কল ৪ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন, তিনিও ভিশাকের শিকার। কেএস ভরত করেন ১৩। অক্ষর প্যাটেল সাত নম্বরে ব্যাট করতে নেমে ১১৮ বলে ৮৬ রান করে দলকে লড়াইয়ে রাখেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি করে চার ও ছয়। ভিশাক তিনটি এবং অংশুল কম্বোজ ও হিমাংশু চৌহান ২টি করে উইকেট দখল করেন। মানব সুতার ও হৃতিক সোকিন ১টি করে উইকেট পেয়েছেন।

জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ভারতীয় সি দলের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ৯১। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নেমে ১৯ বলে ৫ রান করেন। সাই সুদর্শন ১৬ বলে ৭ রানে আউট হন। আরিয়ান জুয়াল ১২, রজত পাটীদার ১৩ রান করেন। বাবা ইন্দ্রজিৎ ১৫ ও অভিষেক পোড়েল ৫৫ বলে ৩২ রানে ক্রিজে আছেন।

হর্ষিত রানার সাত ওভারে পাঁচটি মেডেন, তিনি ১৩ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল ৬ ওভার হাত ঘুরিয়েছেন, ২টি মেডেন ওভার, ১৬ রান খরচ করে তিনিও ২টি উইকেট ঝুলিতে পুরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+