রোহিতের টেস্ট ওপেনিং প্রতিভা আগেই চিনেছিলেন আখতার, দিয়েছিলেন এক আকর্ষণীয় নাম
বিশাখাপত্তনমে হিটম্যান রোহিত শর্মার হিট শো। ম্য়াচের দ্বিতীয় দিন ১৭৬ রান করে আউট হলেন রোহিত। কেরিয়ারে প্রথমবার টেস্ট ক্রিকেটে ওপেনিং করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়লেন হিটম্যান।
বিশাখাপত্তনমে হিটম্যান রোহিত শর্মার হিট শো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, দ্বিতীয় দিন ১৭৬ রান করে আউট হলেন হিটম্যান। কেরিয়ারে প্রথমবার টেস্ট ক্রিকেটে ওপেন করতে নেমে বড় রান হাঁকিয়ে মাঠ ছাড়লেন হিটম্যান। সব মিলিয়ে এটি রোহিতের চতুর্থ সেঞ্চুরি। এদিন অবশ্য দ্বিশতরান হাতছাড়া করলেন তিনি। ওডিআই ক্রিকেটে তিনটি দ্বিশতরান রয়েছে রোহিতের। টেস্টে প্রথম দ্বিশতরান থেকে ২৪ রান দূরে এদিন থেমে যান হিটম্যান।

-
-
-
-
-
-
-
-
-
-
ওপেনার রোহিতের টেস্ট সেঞ্চুরি দেখে কী বললেন শোয়েব আখতার
ভাইজ্যাকে ওপেনার রোহিতের সেঞ্চুরি দেখে ওয়াঘার ওপার থেকে হিটম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব আখতার। সেই সঙ্গে শোয়েব বলেছেন, 'রোহিতের প্রতিভা চিনতে আমার ভুল হয়নি। ২০১৩ সালেই রোহিতের এই প্রতিভা আমি চিনে নিয়েছিলাম।'

রোহিতকে কী নামে ডাকতে চান আখতার
শোয়েব আখতার বলেছেন, 'রোহিতের নামের পাশে আমি জি জুড়ে দিতে বলেছিলাম, জি অর্থাৎ গ্রেট রোহিত শর্মা! আমার মতে রোহিতই এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটসম্যান।'

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতকে নিয়ে আখতারের ভবিষ্যদ্বাণী
শোয়েব আখতার বলেছেন, 'ওডিআইয়ের পর টেস্টে এবার ডবল সেঞ্চুরি করবেন রোহিত। শুধু তাই নয়, ভবিষ্যতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১০০০ রান করবেন হিটম্যান। '












Click it and Unblock the Notifications