Shikhar Dhawan: ‘আশা করি আমার অবসরের কথা জানতে পারবে’, পুত্রকে নিয়ে আবেগপ্রবণ ধাওয়ান
ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য ছিলেন, এমনকি তার সঙ্গে দোসর ছিল চোট আঘাতের সমস্যাও। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন গব্বর। অবসর ঘোষাণার মধ্যেও পুত্র সন্তানকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন ধাওয়ান।
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আগেই হয়ে গিয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরেই পুত্র সন্তানের সঙ্গে দেখা করতে পারছেন না গব্বর। এই অবস্থায় ১১ বছরের ছেলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন ধাওয়ান। অবসর ঘোষণার পর একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোরাভার প্রসঙ্গে বেশ আবেগতাড়িত দেখিয়েছে সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ক্রিকেটারকে।

অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়ে ধাওয়ানের। তারপর প্রেম শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই জনে। দুই সন্তানের মায়ের প্রেমে পড়েছিলেন শিখর ধাওয়ান। সেই প্রেমকে পরিণতিও দেন তিনি। ২০১২ সালে শিখর যখন আয়েশাকে বিয়ে করেছিলেন, সেই সময় তাঁর স্ত্রীর দু'টি কন্যা ছিল। পরবর্তীতে ২০১৪ সালে শিখর ও আয়েশার ছেলে জোরাবরের জন্ম হয়। উল্লেখ্য, আয়েশা ২০২১ সালে সোশ্যাল মিডিয়া মারফত তাঁর ও শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদের কথা সকলকে জানান।
২০২৩ সালে ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী-র মধ্যে আইনত বিবাহবিচ্ছেদ হয় । দীর্ঘদিন ধরে তাঁর ও আয়েশা মুখোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। অবশেষে গত বছর দিল্লির এক পারিবারিক আদালত এই বিবাহবিচ্ছেদের মামলার রায় দেয়।
বিবাহ বিচ্ছেদের পর ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ধাওয়ান। ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় গব্বর লিখেছিলেন, ''বাবা সব সময় তোমাকে মিস্ করে। ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে। সেই দিনের অপেক্ষায় আছি। প্রার্থনা করি তুমি খুব ভালো মানুষ হও। তোমার সঙ্গে রোজ যোগাযোগের চেষ্টা করি। তুমি ভাল আছ কি না সেই খোঁজখবর নিই। আমি কী করছি সেই কথাও জানাই। কিন্তু তুমি সে সব দেখতে পাও না। তোমার বাবা তোমাকে খুব ভালবাসে।''












Click it and Unblock the Notifications