ICC Player of The Month: আইসিসির বিচারে নভেম্বর মাসের সেরা হবেন শামি? টক্করে কোন দুই অস্ট্রেলীয়?

ICC Player of The Month: বিশ্বকাপের পারফরম্যান্সই ঠিক করে দেবে আইসিসির বিচারে পুরুষদের ক্রিকেটে কে পাবেন সেরার পুরস্কার। মনোনীতদের তালিকায় রয়েছেন দুই অস্ট্রেলীয়, একজন ভারতীয়।

তাঁদের মধ্যে আবার একজন বোলার, একজন অলরাউন্ডার এবং একজন ওপেনিং ব্যাটার। আজই মনোনয়ন প্রকাশ করেছে আইসিসি।

ICC Player of The Month: আইসিসির বিচারে নভেম্বর মাসের সেরা হবেন শামি?

মহম্মদ শামি নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছেন। শামি বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হন। নভেম্বর মাসে তিনি ১৫টি উইকেট দখল করেন, গড় ১২.০৬, স্ট্রাইক রেট ৫.৬৮। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রানে ২ উইকেট, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট শামির উল্লেখযোগ্য পারফরম্যান্স।

ভারতকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সেই ফাইনালের নায়ক ট্রাভিস হেড রয়েছেন সেরার দৌড়ে। চোট সারিয়ে হেড কামব্যাক করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন। দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি নভেম্বরে ৫টি ওডিআইয়ে ২২০ রান করেন। ২টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি-সহ, গড় ৪৪।

সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হন। ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ও মার্কো জানসেনকে আউট করেন। এরপর ব্যাট হাতে ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন। ফাইনালে ভারতের বিরুদ্ধে ১২০ বলে ম্যাচ-জেতানো ১৩৭ রান করেন হেড। ২৪১ রান তাড়া করতে নেমে অজিরা যখন ৪৭ রানে তিন উইকেট হারিয়ে বেকায়দায় তখন অবস্থা সামলান অজি ওপেনার।

এর পাশাপাশি টি ২০ আন্তর্জাতিকে ১৮ বলে ৩৫ রান করে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে টি ২০ সিরিজে একমাত্র জয়টি নিশ্চিত করতেও অবদান রাখেন হেড। হেডের সঙ্গেই নভেম্বরে সেরা হওয়ার জন্য মনোনীত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি তিনটি ওডিআই ম্যাচে ২০৪ রান করে, গড় ২০৪, স্ট্রাইক রেট ১৫২.২৩। দুটি উইকেটও নিয়েছেন।

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে ম্যাক্সওয়েল ১১৬ রান করেছেন, স্ট্রাইক রেট ২০৭.১৪। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭ উইকেটে ৯৭। সেখান থেকে অজিরা আর কোনও উইকেট না খুইয়েই ২৯২ রানের টার্গেটে অস্ট্রেলিয়া পৌঁছে যায় ১২৮ বলে ২০১ রানের ইনিংসের সৌজন্যে। ভারতের বিরুদ্ধে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকেও অপরাজিত শতরান হাঁকিয়ে ম্যাচ জেতান ম্যাক্সওয়েল। ৪৮ বলে খেলেন অপরাজিত ১০৪ রানের ইনিংস। ৮টি করে চার ও ছয় মেরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+