চট্টগ্রাম টেস্টের আগে হাসপাতালে গেলেন শাকিব আল হাসান, ভারতের বিরুদ্ধে নামার আগে কী খবর বাংলাদেশে তারকার

চট্টগ্রাম টেস্টের আগে হাসপাতালে গেলেন শাকিব আল হাসান, ভারতের বিরুদ্ধে নামার আগে কী খবর বাংলাদেশে তারকার

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার আগের দিন হাসপাতালে গেলেন বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ শাকিব আল হাসানকে।

চট্টোগ্রাম টেস্টের আগে হাসপাতালে গেলেন শাকিব আল হাসান, ভারতের বিরুদ্ধে নামার আগে কী খবর বাংলাদেশে তারকার

শাকিবের চোটের কী অবস্থা তা দেখার জন্যই তাঁকে হাসপাতালে স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হবে।

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজেই উমরান মালিকের বাউন্সার তাঁর পিঠে লাগলে ভালই চোট পান শাকিব। চোটের জায়গায় আরও যাতে চোট না লাগে এবং শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য প্রথম টেস্টের আগে কোনও অনুশীলন সেশনেও অংশ নেননি শাকিব আল হাসান। যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে শাকিবের চোট গুরুতর নয় এবং চিন্তা করার কোনও বিষয় নেই এবং প্রথম টেস্টে নামার আগে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন তাঁর।

বিডি ক্রিকটাইমকে একটি সূত্র বলেছে, "দ্বিতীয় ওডিআই ম্যাচে উমরান মালিকের বলের আঘাতে মূলত পিঠে চোট পান শাকিব। সেই কারণেই চট্টগ্রামে সকালে এক্স রে করতে যান শাকিব। গত কাল, এমনকী আজও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছুই করেননি শাকিব। অনুশীলনের থেকেই দূরেই থেকেছেন তিনি এবং বিশ্রাম নিয়েছেন। কিন্তু এখানে ভয়ের কিছু নেই, শাকিব চট্টোগ্রামের টেস্ট খেলবে।"

ওডিআই সিরিজে বাংলাদেশের সাফল্যের অন্যতম কাণ্ডারী ছিলেন শাকিব। তিন ম্যাচ মিলিয়ে ২৬.৬৬ গড়ে ৮০ রান করেন তিনি। ৭৪.০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিন ম্যাচে তাঁর সর্বাধিক রান ছিল ৪৩। যেটি শেষ ম্যাচে এসেছিল যদিও সেই ম্যাচটি রেকর্ড রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। ওডিআই সিরিজে পেসার এবাদত হোসেনের সঙ্গে যৌথ ভাবে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন শাকিব আল হাসান। দুই জনেই ৯টি করে উইকেট পেয়েছেন। তিন ম্যাচের ওডিআই ম্যাচে শাকিব আল হাসানের ইকোনমি রেট ছিল ৪.৭৬। ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন শাকিব। সেই ম্যাচে ১ উইকেটে জেতে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+