Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shakib Al Hasan: শিক্ষা নেননি, নাকি ঔদ্ধত্য? ফের বেটিংয়ের প্রচার, এবার শাস্তির কোপে পড়বেন শাকিব?

Shakib Al Hasan: বিশ্বকাপে বাংলাদেশের বিপর্যয়ের জেরে সমালোচনার মুখে পড়েছেন শাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে শাকিবকে দেশে ফিরে হেনস্থার শিকার হতে।

যদিও সেই পুরানো ভিডিওটি এখনকার নয়। দুবাইয়ের পুরানো ভিডিও। আগামী বছরের গোড়ায় বাংলাদেশে ভোট। যাতে শাকিব শাসক দলের টিকিটে ভোটে লড়বেন বলে জল্পনা চলছে। এরই মধ্যে ফের বড় বিতর্কে জড়ালেন বাংলাদেশের অধিনায়ক।

Shakib Al Hasan: শিক্ষা নেননি, নাকি ঔদ্ধত্য?

অনলাইন জুয়ার সাইট বেটউইনারের সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। বেটউইনার নিউজের দূত হিসেবে তাঁকে দেখা গিয়েছিল। সেই সময় প্রবল সমালোচনার মুখে পড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হুঁশিয়ারির পর শাস্তি এড়াতে শেষ অবধি ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেন শাকিব।

বাংলাদেশের সংবাদমাধ্যম সময় নিউজের প্রতিবেদনে উল্লেখ, ফের শাকিব একটি বেটিং প্ল্যাটফর্মের প্রচারের মুখ হয়েছেন। বাবু ৮৮ (BABU88) নামের ওই সংস্থার সাইটে গেলেই দেখা যাচ্ছে শাকিবের ছবি। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এটি বাংলাদেশের এক নম্বর ক্রিকেট এক্সচেঞ্জ ও বেটিং প্ল্যাটফর্ম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিধিনিষেধ রয়েছে তাতে ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি কোনও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন না ক্রিকেটাররা। শাকিব আগে যখন অনলাইন জুয়া সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন সেই বিধিনিষেধ শাকিব অগ্রাহ্য করেছিলেন। বিসিবির আপত্তিতে চুক্তি বাতিল করেন।

কিন্তু এবার অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সংস্থার সাইটে শাকিবের ছবিকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। ওই সাইটটিকে বাংলাদেশের এক নম্বর স্পোর্টস প্ল্যাটফর্ম বলে দাবি করা হয়েছে। যেখানে ক্রিকেট-সহ যাবতীয় খেলার খবরাখবর পাওয়া যায়। পাশাপাশি ক্রিকেট নিয়ে বাজি ধরা যায়, ক্যাসিনো স্লট, টেবিল খেলা, এসবি, মাছ ধরার মতো নানা জুয়া খেলার হাতছানিও রয়েছে।

এই সংস্থাটি লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরা ও গ্লোবাল টি ২০-র মন্ট্রিয়াল টাইগারসের অফিসিয়াল পার্টনার। দুই দলের ক্রিকেটারদের ছবি-ই রাখা আছে সাইটটিতে। ছয় ক্রিকেটারের মধ্যে যেমন রয়েছেন আন্দ্রে রাসেল, তেমনই রয়েছেন শাকিব। শাকিব মন্ট্রিয়ালের হয়ে ম্যাচও খেলেছেন। এই পরিস্থিতিতে বিজ্ঞাপনে শাকিবের উপস্থিতিই বিতর্কের জন্ম দিয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত বছর জানিয়েছিলেন, বিসিবির আইনে বেটিং-সহ সবরকম জুয়ার প্রচার যে নিষিদ্ধ সেই ব্যাপারে শাকিব অবগত না থেকেই ভুল করেছিলেন। যদিও এবার প্রশ্ন উঠছে, আগের অভিজ্ঞতা সম্পর্কে জানার পরেও কেন একই ধরনের কাজ করলেন শাকিব?

বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, চলতি বছর ফেব্রুয়ারিতে বাবু ৮৮-সহ কয়েকটি অনলাইন জুয়া সাইটের প্রচারের দায়ে তিন ইউটিউবারকে পুলিশ গ্রেফতার করেছিল। এবার শাকিবের ক্ষেত্রে কী পদক্ষেপ হয় সেদিকেই তাকিয়ে সকলে।

(ছবি- বাবু ৮৮ ফেসবুক ও পিটিআই)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+