Shakib Al Hasan: শাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা জারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠাল কড়া নির্দেশিকা
Shakib Al Hasan: বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হওয়ার কারণে শাকিব আল হাসানের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এবার পালা বাংলাদেশের।
ইসিবির সিদ্ধান্তকে হাতিয়ার করেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দিল, আপাতত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না শাকিব। এই মুহূর্তে শাকিব আছেন শ্রীলঙ্কায়।

বোলিং অ্যাকশনের ত্রুটি কাটালেই ফের বোলিং করতে পারবেন শাকিব। তার আগে অবধি এখন অলরাউন্ডার শাকিবকে খেলতে হবে ব্যাটার হিসেবেই। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েই বিপাকে পড়েন শাকিব। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা।
শাকিবের বিরুদ্ধে অভিযোগ, বোলিংয়ের সময় এলবো এক্সটেনশন ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। আইসিসি অনুমোদিত নিরপেক্ষ কেন্দ্র লাফবরো ইউনিভার্সিটিতে শাকিবের বোলিং অ্যাকশন যাচাইয়ের পরই বিষয়টি জানা যায়।
নিয়ম মেনেই তাই শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইসিসি অনুমোদিত সমস্ত দেশের ঘরোয়া প্রতিযোগিতাতেও আপাতত শাকিব বোলিং করতে পারবেন না।
বিসিবির বিবৃতিতে উল্লেখ, যদি ফের পরীক্ষার পর শাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত বলে রিপোর্ট আসে, তবেই তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন। ঘরোয়া ক্রিকেট বলতে বোঝানো হয়েছে, আইসিসির সদস্য দেশগুলির ক্রিকেট প্রতিযোগিতা।
চলতি বছর শাকিবের কেরিয়ারে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বছরই তিনি আওয়ামি লিগের টিকিটে সাংসদ হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরতে পারেননি।
টি২০ বিশ্বকাপের পর অবসর নিয়েছেন। শেষ টেস্ট মীরপুরে খেলার জন্য রওনা দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশে ফেরার অনুমতি পাননি। একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেননি শাকিব। তবে তাঁকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখেনি বাংলাদেশ।
শাকিব শ্রীলঙ্কায় টি১০ লিগ খেলছেন। তবে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি থাকায় সাধারণ ব্যাটার হিসেবেই খেলছেন। গল মার্ভেলসের হয়ে গতকালের ম্যাচ-সহ শেষ ২টি ম্যাচে তিনি বোলিং করেননি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications