ভারতের রিপোর্টেই বাঁচতে পারে বাংলাদেশের মান! চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবের খেলা নিশ্চিত হবে চেন্নাইয়ের পরীক্ষায়
Shakib Al Hasan: বড় বড় ভাষণ আছে, কিন্তু বাংলাদেশের পরিকাঠামো আখেরে অন্তঃসারশূন্য! এবার সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেও ভারতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
শাকিব আল হাসানের কেরিয়ার কোন খাতে বইবে তাও স্পষ্ট হবে চেন্নাই থেকে যাওয়া বিশেষ রিপোর্টে। তারই জন্য চলছে প্রহর গোনার পালা।

ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির রিপোর্ট শাকিব আল হাসানের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত নয় বলেই জানিয়েছিল। কাউন্টি খেলতে গিয়ে শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার পর যে রিপোর্ট আসে তাতে অনিশ্চয়তার মুখে শাকিবের কেরিয়ার।
শাকিব ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট কোথাও বোলিং করতে পারছেন না। গত সেপ্টেম্বরে শাকিবের বোলিং অ্যাকশনের ত্রুটির বিষয় সামনে আসে। তারপর শাকিব ভারতে টেস্ট সিরিজ খেলেন। কিন্তু রিপোর্ট সামনে আসতেই তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি হয়।
এরপর শাকিবের বোলিং অ্যাকশন ফের পর্যালোচনা করা হচ্ছে চেন্নাইয়ে। তার উপর নির্ভর করবে শাকিবকে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে কিনা। সম্প্রতি বাংলাদেসের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, তিনি শাকিবকে বাংলাদেশ দলে চান। শাকিবের ওডিআই প্রত্যাবর্তনে সম্মতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
শাকিব ভারতে দুটি টেস্ট খেলার পর জানিয়েছিলেন, টি২০ বিশ্বকাপই তাঁর টি২০ আন্তর্জাতিকে শেষ টুর্নামেন্ট ছিল। এরপর দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতেও যেতে পারেননি শাকিব। তবে তারপরও টেস্ট থেকে আলাদা করে অবসর ঘোষণা করেননি।
২০২৪ সালেই শাকিব বাংলাদেশের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কয়েক মাস পরই শেখ হাসিনা সরকারের পতন হয়। শাকিবের নামে ফৌজদারি মামলাও জারি রয়েছে। বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর শাকিব দেশে ফিরতেও পারেননি। মীরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্নও অধরাই রয়েছে এখনও পর্যন্ত।
শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে গত মাসেই। এই আবহে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেললেও তিনি বোলিং করছেন না। বাংলাদেশের প্রধান নির্বাচক গাজি আশরফ হোসেন জানিয়েছেন, তিনি শুনেছেন শাকিব চেন্নাইয়ে বোলিং অ্য়াকশনের পরীক্ষা দিয়েছেন। তবে এর বেশি কিছু তাঁর জানা নেই।
গাজির কথায়, লাফবরোয় বোলিং অ্যাকশনের পরীক্ষায় শাকিবের উত্তীর্ণ হতে না পারা অবাক করার মতো বিষয়। খোঁজ নিতে হবে সত্যিই তিনি ফের পরীক্ষা দিয়েছেন কিনা। বোর্ড এখনও সরকারিভাবে নির্বাচকদের শাকিব সম্পর্কে কোনও নির্দেশ দেয়নি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আশা করি, ১-২ দিনেই সব স্পষ্ট হয়ে যাবে।
শাকিবের কোচ মহম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করার কৌশল গত কয়েক সপ্তাহ ধরে তিনি শাকিবকে ভিডিও কলের মাধ্যমে দিয়েছেন। তাঁর কথায়, শাকিব পরীক্ষা দিয়েছেন। আমি তাঁর বোলিংয়ের খুঁটিনাটি জানি। ভারতে গিয়ে তাঁকে ট্রেনিং দেওয়া আমার সম্ভব হচ্ছে না। তবে শাকিব জানেন কী করণীয়।
সালাউদ্দিন আরও জানান, শাকিব যে হাত দিয়ে বোলিং করেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। বোলিং অ্য়াকশনে খুব বেশি রদবদলেরও দরকার নেই। যেটা জরুরি তা সহজেই করা যাবে। তবে অভিযোগ যখন এসেছে, সেটাকে গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
সালাউদ্দিনের কথায়, অত্যধিক ওয়ার্কলোডের কারণে সমস্যা হয়ে থাকতে পারে। বল বেশি ঘোরাতে গিয়েই শাকিবকে এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে। সম্ভবত দু-একটি বল নিয়েই প্রশ্ন উঠেছে। পা থেকে বেশি শক্তি আদায় না করতে পারলে বাহুর উপর ভরসা রাখতে হয়। এটা স্বাভাবিক। সেই সামান্য বিষয়টুকু শুধরে নিলেই সমস্যা হওয়ার কথা নয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications