সীমান্তে জারি পাক সন্ত্রাস, কোহলি-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন আফ্রিদি
সীমান্তে জঙ্গি হামলার-শেষ নেই। কিন্তু দু দেশের মানুষের মধ্যে সেই সীমান্ত সন্ত্রাস প্রভাব ফেলে না। এরকমই উদাহরণ ফের তুলে ধরলেন শহিদ আফ্রিদি। তিনি ভারত-পাক সম্পর্কের মেলবন্ধন নিয়ে ফের নতুন দিগন্ত খুলে দ
সীমান্তে জঙ্গি হামলার-শেষ নেই। কিন্তু দু দেশের মানুষের মধ্যে সেই সীমান্ত সন্ত্রাস প্রভাব ফেলে না। এরকমই উদাহরণ ফের তুলে ধরলেন শহিদ আফ্রিদি। তিনি ভারত-পাক সম্পর্কের মেলবন্ধন নিয়ে ফের নতুন দিগন্ত খুলে দিল।

শহিদ আফ্রিদি জানিয়েছেন , 'বিরাটের সঙ্গে আমার সম্পর্ক দু দেশের রাজনৈতিক সম্পর্কে ওপর নির্ভরশীল নয়। ' বিরাট দারুণ মানুষ। ওঁর দেশের ক্রিকেটের অ্যাম্বাসাডর ও। যেমন আমি আমার দেশের। '
তিনি আরও বলেছেন, 'বিরাট সবসময়ে আমাকে সম্মান করে, আমার শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য ও ওঁর সই করা জার্সি দিয়েছে। '

সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষকে যাতে পরিশ্রুত পেয় জল পৌঁছে দেওয়া যায়, তারই চেষ্টায় কাজ করছে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। আফ্রিদি আরও জানিয়েছেন, 'আমি যখনই বিরাটের সঙ্গে কথা বলেছি তখনই ওঁর থেকে হৃদয় ছুঁয়ে যাওয়া ব্যবহার পেয়েছি। আমরা খুব বেশি একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পাই না। কিন্তু বিভিন্ন সময়ে ও আমায় মেসেজ করে। যখন আমি জানলাম ও বিয়ে করছে তখন আমি ওঁকে শুভেচ্ছাও জানিয়েছি।
দু'দেশের মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন থেকে শুরু করে জঙ্গি হামলার একের পক এক ঘটনায় ভারত বনাম পাকিস্তান রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তে যখন তলানিতে ঠিক তখনই শহিদ- বিরাটের মত সমস্ত মানুষের সম্পর্ক ও পারস্পরিক সমবেদনা অন্য জায়গায় যেতে পারে তার প্রমাণ দিলেন শহিদ। আফ্রিদি আরও বলেছেন, 'ক্রিকেটার হিসেবে আমরা উদাহরণ তৈরি করতে পারি, যা দু'দেশের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। পাকিস্তানের পর আমি যদি কোথাও থেকে সবচেয়ে বেশি সম্মান পেয়ে থাকি সেটা ভারত ও অস্ট্রেলিয়া। '
নিজে ব্যাট হাতে ধামাকা ক্রিকেট খেলতেন আর এখন বিরাটের ক্রিকেট মাঠে আগ্রাসী খেলা তাঁর মন কেড়ে নেয়। শুধু তাই নয় কোহলি যেভাবে জুনিয়রদের সবসময় সমর্থন ও মোটিভেট করে সেটাকেও কুর্নিশ করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
ধোনি-র বিরুদ্ধে খেলেছেন শহিদ আফ্রিদি। তাঁর নজরে বিরাট ও ধোনি একেবারে ভিন্ন ধরণের দুটি মানুষ। আফ্রিদি বলেছেন, 'বিরাট দারুণ কাজ করছে,ওঁর আগ্রাসনে নিয়ন্ত্রিত, তবে মহেন্দ্র সিং ধোনির থেকে ও একেবারেই অন্যরকমের। ধোনি খুব স্থিতধী একজন মানুষ। এখন হঠাৎ করে তো একজন মানুষকে বদলানো যায় না বিরাট ওঁর দলের দারুণ সম্পদ। '












Click it and Unblock the Notifications