IPL 2024: উইকেটরক্ষক থেকে পেসার হলেন স্টার্ক, শাহরুখের সংলাপেও সুপারহিট সল্ট, দেখুন ভিডিও

দেশেক লড়াইয়ে তারা যুযুধান দুইপক্ষ। কিন্তু অজি এবং ইংল্যান্ডের দলের দুই তারকা আবার দারুন বন্ধুও হয়ে গিয়েছেন। সৌজন্যে কেকেআর। কথা হচ্ছে ফিল সল্ট এবং মিচেল স্টার্ককে নিয়ে। গ্রুপ পর্বে ব্যাট হাতে ঝড় তুলে সল্ট ইতিমধ্যেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডে। তবে পুরো আইপিএলেই খেলবেন স্টার্ক। তবে নাইট রাইডার্সের অনুষ্ঠানে দুই তারকার জীবনের একগুচ্ছ অজানা কাহিনী প্রকাশিত হল।

নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি অনুষ্ঠান শুরু করা হয়েছে যার নাম নাইট ডাগ আউট পডকাস্ট। সপ্তম পর্বের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিল সল্ট ও মিচেল স্টার্ক।এরআগের এপিসোডে অতিথি হিসেবে গৌতম গম্ভীর এবং মণীষ পাণ্ডে,অধিনায়ক শ্রেয়স আইয়াকর এবং নীতীশ রানা। এছাড়াও এসেছিলেন রিঙ্কু সিং এবং অভিষেক নায়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং চন্দ্রকাণ্ড পণ্ডিত।

সল্ট ইংল্যান্ডের ক্রিকেটার হলেও ছোটবেলার অনেকটা সময় কেটেছে ওয়েস্ট ইন্ডিজে। সল্ট এই অনুষ্ঠানে বলেন, আমার বাড়ির সবাই ফুটবলার কিন্তু আমি ক্রিকেটার হয়েছি। কিছুটা ব্যতিক্রমী। আমি ম্যান ইউ নয় সিটির ভক্ত। ২০১০ সালে টি২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল সেই সময় আমি গ্যালারি থেকে ইংল্যান্ড দলকে সমর্থন করেছিলাম। ১২ বছর পর আমি টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য। এটা আমার কাছে দারুন একটা বিষয়।'

কেকেআর সম্পর্কে সল্ট বলেন, 'আমি কেকেআরের সঙ্গে জড়িত হতে পেরে উত্তেজিত ছিলাম। চেষ্টা করেছি নিজেরা দলকে দেওয়ার এবং আশা করি এটি আমাদের জন্য সত্যিই একটি সফল মরশুম হবে। নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করেছি।' এই অনুষ্ঠানে শাহরুখ খানের ডন সিনেমার বিখ্যাত ডায়লগটিও শোনা যায় ইংল্যাকন্ডের তারকা ক্রিকেটারের মুখে।'

অন্যদিকে মিচেল স্টার্কও তাঁর জীবনের অনেক অজানা কাহিনী এই অনুষ্ঠানে তুলে ধরলেন। আইপিএল প্রসঙ্গে প্রথমেই স্টার্ক বলেন, আমি এখানে এসেছি অনেকদিন হয়ে গেছে। ২০১৮ সালে কেকেআরের হয়ে খেলার থাকার কথা ছিল কিন্তু আমি ইনজুরিতে পড়েছিলাম। তাই এই দলে ফিরে আসা এবং এটির জন্য অপেক্ষা করা উত্তেজনাপূর্ণ।"


স্টার্ক ২০১৫ ওডিআই বিশ্বকাপ জয়ের স্মৃতিও শেয়ার করেছেন, "এটি একটি হোম বিশ্বকাপ ছিল তাই পুরো গ্রুপের জন্য জয়টি উপভোগ করা বেশ বিশেষ ছিল। সেই ৬ সপ্তাহ খুবই উপভোগ্য ছিল এবং তারপর বিশ্বকাপ জেতাটা ছিল দারুণ অভিজ্ঞতা।' তবে জানেন কি স্টার্ক ছোটবেলায় ছিলেন উইকেটরক্ষক?
স্টার্ক এই প্রসঙ্গে বলেন ১৫ বছর বয়স পর্যন্ত আমি একজন উইকেটরক্ষক ছিলাম। তাই আমরা স্ত্রী (অ্যালিসা) একই কোচিংয়ে অনুশীলন করতাম। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা থেকে শুরু করে সবকিছুই শুরু হয়েছিল আমাদের একসঙ্গে এবং আমরা এখন একসঙ্গে এখানে আছি।

গল্ফ সম্পর্কে বলতে গিয়ে স্টার্ক যোগ করেন, "গল্ফ আমার জীবনের একটি বড় অংশ। আমি মনে করি আমার ক্রিকেট আমার গল্ফকে কোনঠাসা করে দিয়েছে । ক্রিকেটারদের একটি বড় দল আছে যারা আজকাল গলফ খেলছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+