KKR: দলগত ঐক্যই সাফল্যের মূলমন্ত্র, চ্যাম্পিয়ন হওয়ার তিন দিন পর বাদশাহী পোস্ট শাহরুখের
১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। খুশির রেশ যেন কিছুতেই কাটছে না দলের কর্ণধার শাহরুখ খানের। ট্রফি জয়ের পর শারীরিক অসুস্থতাকে ফুৎকারে উড়িয়ে মাঠেই সেলিব্রেশনে মেতেছিলেন বলিউড বাদশা। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনটি দিন কেটে গিয়েছে। এবার দলকে নিয়ে বিশেষ পোস্ট লিখলেন গর্বিত শাহরুখ খান।
কিং খান এদিন কেকেআর টিমের একটি ছবি পোস্ট করেন। ট্রফি জেতার পর টিমের সঙ্গে শাহরুখ, অনন্যা, সুহানা, গৌরী, আব্রাম, আরিয়ানরা সকলে মিলে যে ছবিটি তুলেছিলেন সেটাই পোস্ট করেন, সেই সঙ্গে একটি দীর্ঘ বার্তাও দিয়েছেন।

শাহরুখ খান আরও লিখেছেন, সেরা প্লেয়ারদের নিয়ে এই দল তৈরি হয়েছে বলেই এই ট্রফি জিতেছে তা নয়। বরং এই দলের সকলেই সেরা সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। তোমরা সবাই তারকা হওয়ার যোগ্য। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা।। আর নাচ থামিও না। তোমাদের সঙ্গে কেকেআরের সমস্ত ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। করব লড়ব জিতব সবসময়। আবার ২০২৫ সালে আমাদের দেখা হবে।'
বছরের পর বছর দল সাফল্য পায়নি কিন্তু হতাশ হননি। জলের মতো টাকা খরচ করে দল গঠন করেছেন। তবে ২০২৪ সালের আইপিএল শুরুর আগেই মাস্টার স্ট্রোকটা দিয়েছেন নিজেই। লখনউ শিবির থেকে পুরানো সেনাপতি গম্ভীরকে তুলে আনেন।
নিঃসন্দেহে ইন্ডিয়ান কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ের পিছনে সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি, গৌতম গম্ভীর সেই ব্যক্তি যিনি নাইটদের দলের চালচিত্রটাই বদলে দিয়েছেন। গম্ভীর, কেকেআর-এ আসার পর থেকে, ফ্র্যাঞ্চাইজির কাজ করার পদ্ধতিতে পরিবর্তন আনেন। গম্ভীর প্রসঙ্গে শাহরুখ লেখেন, "জিজি বলে দল হিসাবে একজোট হয়ে যদি একটা লক্ষ্যে না এগোনো যায় তাহলে দলের মধ্যেই বিভেদ দেখা যায়। দলের অভিজ্ঞ থেকে তরুণ সকলেই জিজির এই কথা বুঝেছিল।"
আগামী মরশুমের দল নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে কেআরের। মোট চারজন তারকাকে ধরে রাখতে পারবে তারা। সেটাই নিয়ম আইপিএলে। নাইট কর্তৃপক্ষ প্রথম যে নামটি রেখেছে, সেটি রিঙ্কু সিং। কারণ রিঙ্কু এই নিয়ে ৮বছর ধরে খেলছেন। তিনি দলের সবচেয়ে কার্যকরী ক্রিকেটার, আগামী দিনের তারকাও। সেই তালিকায় দলের অধিনায়ক শ্রেয়সসহ নারিন, রাসেল ও বরুণ চক্রবর্তীরা রয়েছেন।












Click it and Unblock the Notifications